প্রত্যাশিত চাঁদা না পেয়ে হাতুরিপেটা, ফের আটক উপজেলা ছাত্রদলের সেই আহ্বায়ক

১৫ মার্চ ২০২৬, ১২:৫৮ AM
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদার

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদার © সংগৃহীত

প্রত্যাশিত চাঁদা না পেয়ে এক শ্রমিককে হাতুড়ি দিয়ে মারধরের অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) বিকেলে উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা গ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘মনির সরদারের বিরুদ্ধে দেওয়া অভিযোগ তদন্তাধীন রয়েছে। তাই এ বিষয়ে মন্তব্য করা যাবে না।’

পুলিশ সূত্রে জানা গেছে, ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম উজিরপুর থানায় মনির সরদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, উজিরপুরের শোলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি বালু ভরাটের ব্যবসা পরিচালনা করেন। এ সময় ছাত্রদল নেতা মনির সরদার তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়, দাবি করা টাকার মধ্যে প্রথমে ৫০ হাজার টাকা দেওয়া হয় এবং পরে বিকাশের মাধ্যমে আরও ১০ হাজার টাকা দেওয়া হয়। এরপরও বাকি টাকার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মনিরুল ইসলামের অভিযোগ অনুযায়ী, বাকি টাকার দাবিতে গত শুক্রবার মনির সরদারের নেতৃত্বে তাঁর সহযোগীরা ড্রেজার শ্রমিক আবু বক্করকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় আবু বক্করকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযোগে মনির সরদার ও তাঁর সহযোগী দীন ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও চাঁদাবাজির অভিযোগে গত ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে মনির সরদারকে সেনাবাহিনী আটক করেছিল। পরে কয়েক দিন কারাভোগের পর তিনি মুক্তি পান।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬