দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে: জামায়াত

০৭ আগস্ট ২০২৫, ১১:৫৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৮:৫৪ AM
বাংলাদেশ জামায়াতে ইসলামীর তীব্র নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর তীব্র নিন্দা © সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ৭ আগস্ট (বৃহস্পতিবার) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন।

বিবৃতিতে জামায়াতের শীর্ষ এই নেতা বলেন, ‘ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

তিনি আরও বলেন, ‘তুহিন বিকেলে গাজীপুরে চাঁদাবাজি সংক্রান্ত একটি লাইভ সম্প্রচার করেছিলেন। এর পরপরই রাতেই তাকে হত্যা করা হয়। এ ঘটনা প্রমাণ করে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সাংবাদিকরাও এখন নিরাপদ নন, যা পুরো জাতির জন্য একটি অশনি সংকেত।’

আরও পড়ুন: গাজীপুরে আরেক সাংবাদিককে প্রকাশ্যে পেটালেন দুর্বৃত্তরা, ভিডিও ভাইরাল

গোলাম পরওয়ার অভিযোগ করেন, চাঁদাবাজদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা শুধু ব্যবসায়ীদের ওপর হামলা চালায় না, বরং চাঁদা না পেলে মানুষকেও নির্মমভাবে হত্যা করে। এমনকি চাঁদার ভাগ-বাটোয়ারা নিয়েও নিজেরা একে অপরকে খুন করছে।

চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ।এখন সময় এসেছে সামাজিক ঐক্য ও প্রতিরোধের মাধ্যমে এসব অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।’

তিনি মরহুম সাংবাদিক তুহিনের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

 

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬