চাঁদাবাজির প্রতিবাদ

গাজীপুরে আরেক সাংবাদিককে প্রকাশ্যে পেটালেন দুর্বৃত্তরা, ভিডিও ভাইরাল

০৭ আগস্ট ২০২৫, ১০:২৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৫:৩৩ PM
সাংবাদিককে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা

সাংবাদিককে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা © ভিডিও থেকে নেওয়া

গাজীপুরে চাঁদাবাজির প্রতিবাদ করায় পুলিশের সামনে প্রকাশ্য দিবালোকে এক সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত। বুধবার (৬ আগস্ট) বিকেলে গাজীপুর জেলা শহরের সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ওই যুবককে পিটিয়ে এবং ইট দিয়ে শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দিয়েছে। এ-সংক্রান্ত ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আহত যুবকের নাম আনোয়ার হোসেন। তিনি একটি দৈনিকের গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শহরের রেলগেট ও সাহাপাড়া এলাকায় ফুটপাত থেকে অবৈধভাবে চাঁদাবাজির প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা আনোয়ার হোসেনকে বেধড়ক মারধর করে। তারা ইট দিয়ে তার পাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেয়। হামলার সময় পাশেই পুলিশ অবস্থান করলেও প্রথমে তাকে উদ্ধারে এগিয়ে আসেনি।

পুলিশ ঘটনাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মারধরের পরে পুলিশ এগিয়ে এসে ওই যুবককে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় আহত যুবকের মা বাদী সদর মেট্রো থানায় মামলা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখে আমরা বিষয়টি জানতে পারি। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনগতভাবে নিষ্পত্তি করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা হামলাকারীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’

বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়ে যা বললেন মন্ত্রিপরিষ…
  • ৩১ আগস্ট ২০২৬
ব্যাচের গ্রুপে সিনিয়র ছাত্রীকে নিয়ে ছাত্রদল নেতাসহ ৫ বন্ধুর…
  • ৩১ আগস্ট ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ আগস্ট ২০২৬
বুটেক্সে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
  • ৩১ আগস্ট ২০২৬
বাসে ট্র্যাকিং, অনলাইনে ফি পরিশোধসহ ৬ দাবি পাবিপ্রবি ছাত্রদ…
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে-স্কেলের গেজেট কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব
  • ৩১ আগস্ট ২০২৬