নির্বাচন উপলক্ষে সোনামসজিদ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ৩ দিন, ইমিগ্রেশন ১ দিন

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ PM
 সোনামসজিদ স্থলবন্দর

সোনামসজিদ স্থলবন্দর © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর তিনদিন বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল বন্ধ থাকবে ভোটের দিন।

সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান। তিনি জানান, ১৩ ফেব্রুয়ারী সাপ্তাহিক ছুটি। আর সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারী বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। শনিবার (১৪ ফেব্রুয়ারী) থেকে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম আবার চালু হবে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হুমায়ন কবির জানান, নির্বাচন উপলক্ষে সরকারের নির্দেশনা মোতাবেক বুধবার ও বৃহস্পতিবার শুল্ক স্টেশনসহ বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনের এসআই জামিরুল ইসলাম জানান, নির্বাচনের জন্য দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন বন্ধ থাকবে শুধুমাত্র ভোটের দিন ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত। এছাড়া, অন্যান্য দিনে পূর্বের মতই পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬