কক্সবাজারের ৪টি আসনে পোস্টাল ভোট পড়েছে ২৮৬৩০, গণনা ১২ ফেব্রুয়ারি

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪০ PM
নির্বাচনে পোস্টাল ভোট

নির্বাচনে পোস্টাল ভোট © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কক্সবাজারের চারটি সংসদীয় আসনে মোট ২৮ হাজার ৬৩০ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দেশে ও বিদেশে অবস্থানরত প্রবাসী, সরকারি ও বেসরকারি চাকরিজীবী এবং কারাবন্দিরা প্রথমবারের মতো অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এই ভোটাধিকার ব্যবহার করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও পোস্টাল ভোট কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইরফান উল হাসান জানান, নির্ধারিত সময়ের মধ্যে চারটি আসন থেকে সর্বমোট ২৮ হাজার ৬৩০টি পোস্টাল ভোট গ্রহণ করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার পর এসব ভোটের ফলাফল প্রকাশ করা হবে।

আসনভিত্তিক হিসেবে সর্বাধিক ১০ হাজার ৯১৭টি পোস্টাল ভোট পড়েছে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে। এছাড়া কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৯ হাজার ৬৩৫টি, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ৪ হাজার ২১২টি এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ৩ হাজার ৮৬৬টি ভোট পড়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে নিয়মিত ভোট গণনার আদলেই এসব পোস্টাল ভোট গণনা করা হবে। এ লক্ষ্যে প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রতি ৩০০ ভোটের জন্য একজন সহায়ক কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

প্রার্থীরা চাইলে সরাসরি উপস্থিত থেকে কিংবা এজেন্ট নিয়োগের মাধ্যমে ভোট গণনা কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন। পুরো প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছে প্রশাসন।দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, স্ক্যানিং প্রক্রিয়ায় যাচাই শেষে ব্যালট বাক্স খোলা হবে এবং স্বচ্ছতার সঙ্গে ভোট গণনা সম্পন্ন করা হবে। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জন্য আলাদা ব্যালটও গণনা করা হবে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ—বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমান ছাড়াও মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা পোস্টাল ভোট দিয়েছেন। একই সঙ্গে দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি-বেসরকারি চাকরিজীবী এবং কারাবন্দিরাও এ ব্যবস্থার আওতায় ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সংশ্লিষ্টরা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখলেও পর্যাপ্ত প্রচারের অভাবে অনেক সম্ভাব্য ভোটার পোস্টাল ভোট দিতে পারেননি—এমন অভিযোগও উঠেছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘বাবার পাশে সমাধি দিয়েন’ পোস্টের পর মেঘমল্লার বসুকে আশঙ্কাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9