অন্য দলকে ভোট দিলে ঘরবাড়ি পুড়াইয়া ছারখার করে দেব: বিএনপি নেতা মুন্সী

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ PM
বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী

বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী © সংগৃহীত

দলীয় প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের ঘর-বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল হওয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা গুনাইঘর (উত্তর) ইউনিয়নের বাকসার গ্রামে একটি নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে মঞ্জুরুল আহসান মুন্সীকে বলতে শোনা যায়, যদি ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি আপনাদের কাউকে ছাড়ব না। ঘর-বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দেব। আমি কথা পরিষ্কার করে বলেছি। এটা মনে কইরেন না আমি ভয় দেখাচ্ছি। রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন। আমার অসুবিধা নাই।

ভিডিওতে তিনি আরও বলেন, আমি এটা মিন করতেছি। সুতরাং আমাকে যেন অপমানিত হতে না হয়। আমি যদি অপমানিত হই, সেই অপমানের শোধ ওইভাবে নেব কিন্তু। আপনারা কি আমাকে অপমানিত হতে দেবেন। তাহলে সবাই কিন্তু ১২ তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়া জয় যুক্ত করবেন। মঞ্জুরুল আহসান মুন্সীকে অপমানের হাত থেকে রক্ষা করবেন। তারেক রহমানকে সরকার গঠনে করতে সহায়তা করবেন। গুনাইঘরবাসীকে সহায়তা করবেন।

মঞ্জুরুল আহসান মুন্সীর বক্তব্যের ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ওই আসনের ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, এই ধরনের হুমকি নির্বাচনের আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। ভোটারদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি এলাকায় ভীতির পরিবেশ তৈরি করেছেন। ইসিকে (নির্বাচন) অবিলম্বে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

১১ বছর পর আমার বেতন বাড়ছে ১৩৫২ টাকা, সারা দেশ বলছে ডাবল—বাস…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘বাবার পাশে সমাধি দিয়েন’ পোস্টের পর মেঘমল্লার বসুকে আশঙ্কাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9