শেরপুরে ধানের শীষের প্রার্থীর দুই নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৩ PM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০০ PM
দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া অস্থায়ী নির্বাচনী ক্যাম্প

দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া অস্থায়ী নির্বাচনী ক্যাম্প © টিডিসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নে উত্তেজনা ছড়িয়েছে। শেরপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার অস্থায়ী দুটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ক্যাম্পের ব্যানার, ডেকোরেশনের কাপড়সহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে পাকুরিয়া ইউনিয়নের পৃথক দুই স্থানে অবস্থিত ধানের শীষের অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা আগুন দেওয়া হয়।

ঘটনার পর এক প্রতিক্রিয়ায় ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, ‘আমি জানি না বা জানতে চাই না কে বা কারা এই কাজগুলো করছেন। আমি শুধু অনুরোধ করতে চাই, এসব কাজ করবেন না। যাকেই সমর্থন করেন না কেন, অসামাজিক এসব কাজকে কেউ যেন সমর্থন না দেন।’

তিনি বলেন, ‘একজন নতুন ও নারী রাজনীতিবিদ হিসেবে পুরো প্রচারণা সময়ে তাকে নানা বাধা-বিপত্তির মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে এসব নিয়ে তিনি কখনো অভিযোগ করেননি এবং এখনো করছেন না।’

সানসিলা জেবরিন বলেন, ‘এসব কাজের কারণে সারা দেশের সামনে শেরপুর সদরের মানুষের নাম খারাপ হয়। আমরা তো শেরপুর গড়তে চাই—তাহলে কেন আমরা নিজেরাই এসব করব?’

শেরপুর সদরের জনগণই তার শেষ শক্তির জায়গা উল্লেখ করে বিএনপির এই প্রার্থী বলেন, ‘ভোটারদের সমর্থন পেলে কোনো অপশক্তিই তাদের দমাতে পারবে না। শেরপুর সদরের মানুষই আমার শেষ শক্তির জায়গা। আপনারা ভোট দিলেই আমাদেরকে কেউ দমাতে পারবে না, ইনশাআল্লাহ।’

এ সময় তিনি শেরপুর সদরবাসীর প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদেরও ধানের শীষে ভোট দিতে উৎসাহিত করার অনুরোধ করেন।

আগামী ২১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬