চট্টগ্রাম-০২ আসন

২৪ ঘণ্টার মধ্যে বিএনপি-জামায়াতকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ২ প্রার্থী

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৭ PM
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান তানজিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর একদিন আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহম্মদ কবির করিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান। তারা যথাক্রমে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে ফটিকছড়িতে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবিউল হাসান তানজিম প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি জানান, কেন্দ্রীয় নির্দেশনা ও রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তিনি ধানের শীষের পক্ষে মাঠে কাজ করবেন।

এ সময় চট্টগ্রাম উত্তর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শাহ আলম বলেন, বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থে সবাইকে একযোগে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে রবিউল হাসান তানজিম বলেন, সরোয়ার আলমগীরের বিজয় মানেই গণঅধিকার পরিষদের বিজয়। বৃহত্তর স্বার্থে আমি তাঁকে পূর্ণ সমর্থন দিচ্ছি।

বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর এ সিদ্ধান্তকে রাজনৈতিক ত্যাগ হিসেবে উল্লেখ করে বলেন, দলীয় সিদ্ধান্ত মেনে তানজিম যে অবস্থান নিয়েছেন, তা তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।

এর আগে সোমবার রাতে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহম্মদ কবির করিম তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে সমর্থনের ঘোষণা দেন। তিনি ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

আহম্মদ কবির করিম বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিশ্চিত করতে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল জব্বারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬