পি টু পি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

০২ মার্চ ২০২৬, ১০:১৭ PM
পি টু পি ফাউন্ডেশনের নিয়মিত সাধারণ সভা এবং ইফতার ও দোয়া মাহফিল

পি টু পি ফাউন্ডেশনের নিয়মিত সাধারণ সভা এবং ইফতার ও দোয়া মাহফিল © টিডিসি সম্পাদিত

Path to Prosperity Foundation (পি টু পি ফাউন্ডেশন)-এর উদ্যোগে মাসিক নিয়মিত সাধারণ সভা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২ মার্চ) বিকালে রাজধানীর ফাউন্ডেশন কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সেক্রেটারি মো. জিয়াউল হকের সঞ্চালনায় এ  আয়োজনের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান তরুণ চিন্তক, শিক্ষক ও সংগঠক জনাব মু. নূরুল্লাহ।

সভাপতির বক্তব্যে জনাব নূরুল্লাহ বলেন, পবিত্র রমজান আমাদের সংযম ও সহিষ্ণুতা শিক্ষা দেয়। অন্যের দুঃখ-কষ্ট উপলব্ধি করার সুযোগ করে দেয়। আমাদের সবার উচিত এ শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সমাজের অসহায়দের পাশে দাঁড়ানো। পরিশেষে তিনি সুন্দর আয়োজন ও অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এছাড়া সভায় ফাউন্ডেশনের সামগ্রিক চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সবাই নিজেদের মতামত তুলে ধরেন। সবশেষে দোয়া ও ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। 

ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য সাজ্জাদুল কবির, এডভোকেট মাহমুদ আলম, আবরার হাসান, মো. জাকারিয়া, নুসরাত জাহান মুন, উদ্যোক্তা সহযোগী মিনহাজুর রহমান রিজভী, সম্মানিত অতিথি কাওসার আহমদ প্রমুখ।

সড়ক বিভাজকে সজোরে ধাক্কা ইবির বাসের, প্রাণে বাঁচলেন ২৫ শিক্…
  • ১৭ আগস্ট ২০২৬
নিয়মিত তোকমা খেলে তরতরিয়ে কমে যাবে রক্তের কোলেস্টেরল, খাবেন…
  • ১৭ আগস্ট ২০২৬
কক্সবাজারগামী স্লিপার বাসে ভয়াবহ আগুন
  • ১৭ আগস্ট ২০২৬
খুকৃবি কর্মচারীর বরখাস্তের প্রক্রিয়া শুরু, আত্মপক্ষ সমর্থন …
  • ১৭ আগস্ট ২০২৬
১২ আন্তর্জাতিক প্রকাশনার পর যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলা…
  • ১৭ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভোটগ্রহণ শুরু
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage