চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : .ব্যারিস্টার নাজিব মোমেন

০২ মার্চ ২০২৬, ১০:০১ PM
পাবনা-১ আসনের  জাতীয় সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজিবুর রহমান  মোমেন

পাবনা-১ আসনের  জাতীয় সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজিবুর রহমান  মোমেন © টিডিসি ফটো

পবিত্র মাহে রমজান উপলক্ষে আতাইকুলা প্রেসক্লাব-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের  জাতীয় সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

একটি স্থানীয় হোটেলে আয়োজিত এ ইফতার মাহফিলে সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান  মোমেন বলেন, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি সুসংগঠিত সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।

তিনি রমজানের ফজিলত ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদের নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে। ব্যক্তি ও রাষ্ট্রজীবনে সৎ চর্চা নিশ্চিত করতে পারলেই একটি কল্যাণম২ুখী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।
তিনি আরও বলেন, দুর্নীতি একটি জাতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। চাঁদাবাজি ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। তাই ব্যবসায়ী সমাজ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ—সবাইকে সমন্বিতভাবে জনগণকে সচেতন করতে হবে। গণমাধ্যমের শক্ত ভূমিকা দুর্নীতিবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

সভায় অন্যান্য বক্তারাও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, নৈতিক শিক্ষা ও সামাজিক জবাবদিহিতা জোরদার করতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

আতাইকুলা প্রেসক্লাবের  সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা জামায়াতের আমির  মাওলানা মোকলেছুর রহমান, প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক  রফিকুল আলম রঞ্জু , সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম,মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোস্তাফিজার রহমান,,, সাঁথিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আনিসুর রহমান, আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত  আলী বিশ্বাস,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক এনসিপি নেতা বকুল হোসেন   সিনিয়র সাংবাদিক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ওলিউল ইসলাম ওলি আব্দুস সালাম ভুলবাড়িয়া,ইউনিয়ন জামায়াতের আমির মাহতাব উদ্দিন , বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন,,আর আতাইকুলা ইউনিয়ন আমির, শহিদুল্লাহ,যুবদল নেতা মামুন হোসেন রাসেল, আটঘরিয়া উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

দোয়াও মোনাজাত পরিচালনা করেন আতাইকুলা সারাডাঙ্গী মডেল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা হেলাল উদ্দিন।

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9