ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল, প্রভোস্টদের কাছে চিঠি

০২ মার্চ ২০২৬, ১১:২৮ AM , আপডেট: ০২ মার্চ ২০২৬, ১১:৩০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল

ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোয় ইফতারের কর্মসূচিতে গরুর মাংসের পরিবর্তে মুরগি রাখার সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ দা‌বির সঙ্গে একমত পোষণ করে ইফতারে গরুর মাংস দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল। আগামী ৪ মার্চ এ আয়োজন হওয়ার কথা রয়েছে।

সোমবার (২ মার্চ) ঢা‌বি সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষ‌রিত হল প্রশাসনকে দেওয়া এক চি‌ঠিতে একথা জানান তারা।

চিঠিতে শিক্ষক নেতারা বলেন, আগামী ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে জেনে আমরা আনন্দিত। তবে সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে আমরা অবগত হয়েছি যে, উক্ত ইফতার পরবর্তী নৈশভোজের মেন্যু থেকে গরুর মাংস বাদ দিয়ে শুধুমাত্র মুরগির মাংস রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অনুযায়ী, ইফতার ও এ ধরনের বিশেষ ভোজগুলোতে শিক্ষার্থীদের বড় একটি অংশের কাছে গরুর মাংস অত্যন্ত জনপ্রিয় ও প্রত্যাশিত খাবার উল্লেখ করে তারা বলেন, ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থী, ডাকসু ও হল সংসদের পক্ষ থেকেও গরুর মাংস অন্তর্ভুক্ত করার যৌক্তিক দাবি জানানো হয়েছে। শিক্ষার্থীদের এ দাবিকে উপেক্ষা করে মেন্যু পরিবর্তন করা হলে তাদের মধ্যে অসন্তোষ ও হতাশা তৈরি হতে পারে। তাছাড়া গরুর মাংস দিলে খুব বেশি টাকা খরচ হবে, এমনটিও নয়।

আরও পড়ুন: ঈদের আগে বেতন নিয়ে শঙ্কায় মাদ্রাসার কৃষি শিক্ষকরা

তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের পক্ষ থেকে বিশেষ অনুরোধ- শিক্ষার্থীদের আবেগ ও চাহিদাকে অব্যশই সর্বাধিক গুরুত্ব দিয়ে নৈশভোজে গরুর মাংস রাখার বিষয়টি পুনরায় বিবেচনা করুন। বিকল্প হিসেবে যারা গরুর মাংস খান না, তাদের জন্য মুরগির মাংসের ব্যবস্থা রাখা যেতে পারে; কিন্তু প্রধান মেন্যু থেকে গরুর মাংস বাদ দেওয়া কাম্য নয়। সর্বোপরি, শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ উৎসবমুখর পরিবেশে যেন কোনো প্রকার বৈষম্য বা ক্ষোভের সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন।

তারা আশা প্রকাশ করে বলেন, হল প্রশাসনের অভিভাবক হিসেবে আপনারা শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির গুরুত্ব অনুধাবন করবেন এবং ইফতার মাহফিলের নৈশভোজে গরুর মাংস পরিবেশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ থেকে সরে আসার ইঙ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিরাজুল হক আর নেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9