ঢাবিতে ছাত্রদলের 'হিফযুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্ৰতিযোগিতা'

০১ মার্চ ২০২৬, ০৪:১৭ PM
ঢাবিতে ছাত্রদলের 'হিফযুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্ৰতিযোগিতা'

ঢাবিতে ছাত্রদলের 'হিফযুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্ৰতিযোগিতা' © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দুই দিনব্যাপি 'হিফযুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্ৰতিযোগিতা- ২০২৬' (সিজন ২) এর উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার (১ মার্চ) সকাল ১১ টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এ ধরণের প্রতিযোগিতা চালু ছিল। ছাত্রদল তারই ধারাবাহিকতায়  প্রতিটি ক্যাম্পাসে হিফজুল কুরআন ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজনের কাজ শুরু করেছিল।

তিনি বলেন, আগামী ছাত্রদল হবে পলিসি নির্ভর ছাত্রদল এবং সেই সাথে ওয়েলফেয়ার পলিটিক্সের (কল্যাণ রাজনীতি) ছাত্রদল। আমরা পলিসি এবং ওয়েলফেয়ার পলিটিক্সের অপূর্ব সমন্বয় ঘটাব।

ছাত্রদলের  সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, আমরা  আজকে এবং আগামীকাল অডিশন রাউন্ড (বাছাই পর্ব) করব এবং আগামী ৪ মার্চ আমরা চূড়ান্ত প্রতিযোগীদের হাতে পুরস্কার বিতরণের মাধ্যমে এই পর্ব আমরা শেষ করব।

তিনি বলেন, এই আয়োজনের মাধ্যমে পবিত্র মাহে রমজান উপলক্ষে সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআনের যেই ধর্মীয় আবহ, সেটি পৌঁছে দেওয়ার  সর্বোচ্চ প্রচেষ্টা চলমান রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

‘হিফযুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্ৰতিযোগিতা’র প্রথম দিনে প্রাথমিক বাছাইপর্ব আজ বিকাল চারটায় শেষ হয়।

হামে আরও ৪ শিশুর মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬
কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
  • ০২ অক্টোবর ২০২৬
জামায়াতকে রাশেদ খাঁন—‘ইসলামের বুকে ছুরি মারবেন না, হেফাজতের…
  • ০২ অক্টোবর ২০২৬
একই পুকুরে মাছ ও মুক্তা চাষ, বাড়ছে আয়ের সম্ভাবনা
  • ০২ অক্টোবর ২০২৬
পুরস্কার পাই বা না পাই, শিশুদের জন্য আমার কাজ চলমান থাকবে: …
  • ০২ অক্টোবর ২০২৬
সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার পেছ…
  • ০২ অক্টোবর ২০২৬