ঢাবির নতুন উপাচার্যের নাম ঘোষণা কি আজই?

০১ মার্চ ২০২৬, ১১:৩৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্যের নাম ঘোষণা করা হতে পারে আজ রবিবার (১ মার্চ)। ভারপ্রাপ্ত হিসেবে এ পদে বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষককে দায়িত্ব দেওয়া হতে পারে। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি বর্তমান উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অব্যাহতি চেয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র হস্তান্তর করেন। তবে তাকে অব্যাহতির আনুষ্ঠানিক চিঠি না দেওয়ায় তিনি এখনও দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অব্যাহতি চাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ এ পদে কে আসবেন, তা নিয়ে নানা ধরনের গুঞ্জন রয়েছে। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, বর্তমান উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে এ পদে ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনা বেশি। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক এ সাধারণ সম্পাদক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহবায়কও ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের এ অধ্যাপক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং দলটির সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের সভাপতিও ছিলেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নামও এ পদের জন্য বেশ জোরালো আলোচনায় রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর বর্তমান সভাপতি। পদার্থবিজ্ঞান বিভাগের এ অধ্যাপক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাদা দলের আহবায়কও ছিলেন। তিনি বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: ঝুলে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, কলা অনুষদের ডিন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, সাদা দলের বর্তমান আহবায়ক ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানসহ আরও কয়েকজন শিক্ষকের নামও আলোচনায় রয়েছে।

অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান ইউট্যাবের বর্তমান মহাসচিব এবং বিএনপির নির্বাহী কমিটির গণশিক্ষা সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ওই মাসের ২৬ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তবে সেসময় তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পালন করেছিলেন।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9