ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের পোস্টার, ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৫ PM
প্রক্টর অফিসের সামনে ডাকসুর নেতাদের অবস্থান

প্রক্টর অফিসের সামনে ডাকসুর নেতাদের অবস্থান © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার লাগানোর প্রতিবাদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফলতির জবাব চেয়ে প্রক্টর অফিস ঘেরাও করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ চেক করে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আলটিমেটাম দেন তারা। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় প্রক্টর অফিসের সামনে অবস্থান নেন ডাকসুর নেতারা।

এ সময় তারা, ‘বাঁশের লাঠি তৈরি কর ছাত্রলীগ ধোলাই কর’; ‘অ্যাকশন,অ্যাকশন ডাইরেক অ্যাকশন’; ‘লীগের বিরুদ্ধে ডাইরেক অ্যাকশন’; ‘মুজিব মুর্দাবাদ’; ‘ছাত্রলীগ পোস্টারিং করে, প্রশাসন কী করে’; ‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’; ‘ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘লাল জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দেন।

এরপর ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টার লাগানোর বিষয়ে প্রক্টর অফিসে ছাত্র প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের সঙ্গে কথা বলেন।

প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, ‘পোস্টার কখন লাগিয়েছে আমি যদি জানতাম তাহলে তো ওরে ধরে ফেলতাম। আমি সিকিউরিটি অফিসারকে বলেছি প্রত্যেক দারোয়ানের পরিচয় বের করো এবং এস্টেট অফিস যেন এখনই ওদের বরখাস্ত করে। আমরা ওদের ডাকব প্রত্যেককে ওখানে কী হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এবার আমরা কঠোর ব্যবস্থায় যাব। আমাদের চারুকলায় ওখানে দারোয়ান থাকে, কার্জন হলে দারোয়ান থাকে, কলাভবনে দারোয়ান থাকে, তারপরও কীভাবে এরা লাগায়? আমি প্রভোস্ট এবং এস্টেট অফিসকে বলেছি এদের তালিকা তৈরি করো।’

প্রক্টর অফিস থেকে বের হয়ে সাংবাদিকদের ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, ‘নিষিদ্ধ সংগঠনটি (ছাত্রলীগ) গত রাতেই শুধু নয়, এর আগেও বিভিন্ন সময় ক্যাম্পাসে উসকানিমূলক কাজ করেছে। তারা শেখ হাসিনার ছবি, ব্যানার টানানো এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ গেটে তালা লাগানোর মতো কাজ করেছে, যা প্রশাসনের অবহেলার কারণেই তারা এসব করার সাহস পাচ্ছে।’

এ সময় তিনি প্রশ্ন তোলে বলেন, ‘যারা ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তারা প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে ক্যাম্পাসে পোস্টার লাগানোর সাহস পায়? আমরা প্রক্টরকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছি সিসিটিভি ফুটেজ চেক করে দায়ীদের শনাক্ত করার জন্য।’

জুবায়ের ছাত্রলীগকে উদ্দেশ করে বলেন, ‘রাতের অন্ধকারে চোরের মতো এসে পোস্টার লাগিয়ে যেও না, যদি ধরা পড়ো তবে কুত্তার মতো পিটানো হবে।’ যারা শিক্ষার্থীদের রক্ত ঝরিয়েছে, তাদের সাথে কোনো আপস করা হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।

দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির দিকেও আলোকপাত করে জুবায়ের বলেন, পাবনা, নরসিংদী ও রামপুরায় নারী ও শিশু ধর্ষণ এবং হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান। দেশজুড়ে ধর্ষণ, হত্যা ও চাঁদাবাজির যে মহোৎসব চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক।

এবি জুবায়ের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার সমালোচনা করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে সরকার অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9