ঢাবির সমাজকল্যাণ ইনস্টিটিউটের নির্বাচিত সাংসদদের সংবর্ধনা প্রদান

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ PM
সমাজকল্যাণ ইন্সটিটিউটের নির্বাচিত সাংসদ

সমাজকল্যাণ ইন্সটিটিউটের নির্বাচিত সাংসদ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ইফতার মাহফিল ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন–এর অ্যালামনাই ফ্লোরে এই 
অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানা, অধ্যাপক তাহমিনা আক্তার (টফি), অধ্যাপক ড. গোলাম রব্বানী, অধ্যাপক ড. মো. শাহীন খান, ইন্সটিটিউটের প্রাক্তন ছাত্র ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনাসহ শিক্ষক ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, এই সমাজকল্যাণ ইনস্টিটিউট আমাদের যা শিখিয়েছে, তা রাজনৈতিক অঙ্গনে অনেক কাজে লেগেছে। তিনি বলেন, “এই ইন্সটিটিউট আমাদের শিখিয়েছে কীভাবে মানুষের কাছে পৌঁছাতে হয়, কীভাবে মানুষের সঙ্গে মিশতে হয়। এজন্য আমি এই ইন্সটিটিউটের প্রতি কৃতজ্ঞ।” এসময় তিনি ভবিষ্যতে ইন্সটিটিউটের যেকোনো প্রয়োজনে নিজের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে পাশে থাকার ঘোষণা দেন।

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা স্মৃতিচারণ করে বলেন, “আমি ১৯৯০ সালের ডাকসু নির্বাচনে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল সংসদে ছাত্রদলের প্যানেল থেকে এজিএস নির্বাচিত হয়েছিলাম। বিয়ের পর রাজনীতিতে ততটা সক্রিয় ছিলাম না। গত ১৭ বছরে নানা অত্যাচার–নিপীড়নের মধ্যে আবার রাজনীতিতে আসি। এবারে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আপনারা দোয়া করবেন, আমার ওপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি।”

অধ্যাপক তাহমিনা আক্তার (টফি) বলেন, আজকের এই আয়োজন শুধু ইফতার মাহফিল নয়, এটি সমাজকল্যাণের সাবেকদের একটি মিলনমেলা। বিগত সময়ে আমরা এভাবে একসাথে বসার সুযোগ পাইনি। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।

এদিকে ইনস্টিটিউটর সাবেক শিক্ষার্থী জামায়াতে ইসলামীর-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন তার দলের ইফতার মাহফিল থাকায় এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বলে জানান অনুষ্ঠানের আয়োজকরা।

উল্লেখ্য, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের তিনজন সাবেক শিক্ষার্থী সংসদ সদস্য নির্বাচিত হন।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9