ঢাবিতে ‘পতাকায় বিপ্লব ও গৌরব’ শীর্ষক প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

০১ মার্চ ২০২৬, ০২:৫৮ PM
বাংলা রেকর্ড আয়োজনে ঢাবিতে ‘পতাকায় বিপ্লব ও গৌরব’ শীর্ষক প্রদর্শনী ও আলোচনা সভা

বাংলা রেকর্ড আয়োজনে ঢাবিতে ‘পতাকায় বিপ্লব ও গৌরব’ শীর্ষক প্রদর্শনী ও আলোচনা সভা © টিডিসি ফটো

জাতীয় পতাকা উৎসব-২০২৬ উপলক্ষ্যে ‘পতাকায় বিপ্লব ও গৌরব’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করেছে ‘বাংলা রেকর্ডস’। রবিবার (১ মার্চ) বেলা ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় উক্ত প্রদর্শনী উদ্বোধন  ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

সাবেক অতিরিক্ত সচিব এবং বাংলা রেকর্ডসের সভাপতি জাফর রাজা চৌধুরির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক অধ্যাপক ড. কাজী মোস্তাক গাওসুল হক, বীর মুক্তিযোদ্ধা ও ডাকসুর সাবেক জিএস এবং বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানুল্লাহ আমান।

অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘এক তারিখে পূর্ব বাংলার মানুষের যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের অংশ হিসেবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে আজকে আমরা যে স্থানে দাঁড়িয়ে কথা বলছি তার ঠিক সামনে কলা ভবনের ডিন অফিসের নিকটে তৎকালীন গাড়ি বারান্দা থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ডাকসুর তৎকালীন ভিপি আসম আব্দুর রব জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই পতাকার ডিজাইনার ছিলেন ছাত্রনেতা শিব নারায়ণ দাস। তিনি আজ আমাদের মাঝে নেই।’ 

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, ‘আমরা দেখেছি যারা ইতিহাসের বাঁকে বাঁকে বাংলাদেশের বিরোধিতা করেছে, যারা এই স্বাধীন সার্বভৌম দেশের একটি সত্তার পতাকা যাতে আমরা না পাই তার বিরোধিতা করেছেন, সেই পুরোনো শকুন আবার বাংলাদেশের পতাকাকে আঁকড়ে ধরতে চায়—এ বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে।’

বাংলা রেকর্ডসের সভাপতি জাফর রাজা চৌধুরী বলে বলেন, ‘আজ থেকে প্রায় তিন যুগ পূর্বে আমি আমার বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ করে সিভিল সার্ভিসে যোগদান করি। সিভিল সার্ভিসে কাজ করার সময় বাংলাদেশে ইন্টেলেকচুয়াল প্রোপার্টির উপর একটি অফিস আছে বাংলাদেশ কপি রাইট অফিস আমি সেই অফিসে যোগদান করি। সেই অফিসে আমি পাঁচ বছর প্রধান হিসেবে কর্মরত ছিলাম। সে সময় আমি দেখেছি বিশ্বের অন্যান্য জাতি তাদের ইতিহাস অনেক সুন্দর ভাবে সংরক্ষণ করে রাখে। যাতে কেউ তাদের ইতিহাস বিকৃত করতে না পারে। বাংলাদেশেও একটি ন্যাশনাল আর্কাইভ রয়েছে। তবে সেটা নাম মাত্র। অবসরের পর আমরা ক জন মিলে তাই বাংলা রেকর্ডস প্রতিষ্ঠা করি। আমাদের উদ্দেশ্য হলো আমাদের স্বাধীন সংগ্রামের ইতিহাস ডিজিটালি আর্কাইভ করা।’

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9