সাবেক উপদেষ্টা আদিলুর রহমানকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ

০২ মার্চ ২০২৬, ০৯:০৪ PM
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আদিলুর রহমান খান

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আদিলুর রহমান খান © টিডিসি

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আদিলুর রহমান খানকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার (২ মার্চ) নেপাল যাওয়ার পথে ইমিগ্রেশনে এই ঘটনা ঘটে বলে জানা যায়। 

জান গেছে, নেপালের জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর ইমিগ্রেশনে গেলে সেখানে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন এবং নানা ধরনের প্রশ্ন করেন। সদ্য বিদায়ী উপদেষ্টা পরিচয় দেওয়ার পরও তাকে অযাচিতভাবে প্রশ্ন করা হয় এবং তার গন্তব্য সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার পরেও তাকে অপেক্ষা করানো হয়। একজন সাবেক উপদেষ্টার সঙ্গে এ ধরনের আচরণে বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি গোলাম রসুল একটি গণমাধ্যমকে বলেছেন, ঘটনা সে রকম কিছু নয়। আদিলুর রহমান খান ইমিগ্রেশনের যাবতীয় কাজ শেষ করে নেপালে যাওয়ার জন্য বোর্ডিং পাস পেয়েছেন।

বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে করোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬