বাড়ল সোনার দাম, এবার ভরি কত?

২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ AM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে সোনার দাম বৃদ্ধি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা, যা আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। ফলে এক ভরিতে দাম বেড়েছে ৩ হাজার ২৬৬ টাকা।

বাজুস জানিয়েছে, তেজাবি সোনা (পিওর গোল্ড) এবং রুপার মূল্য বৃদ্ধির কারণে এই সমন্বয় করা হয়েছে। শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং জরুরি সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয়।

নতুন মূল্য অনুযায়ী প্রতি গ্রামে ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণালংকারের দাম ২২ হাজার ১৯০ টাকা, ২১ ক্যারেটের দাম ২১ হাজার ১৮৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৮ হাজার ১৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণালংকারের দাম ১৪ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

একইভাবে প্রতি গ্রামে ২২ ক্যারেট হলমার্ক রুপার অলংকারের দাম ৫৭৫ টাকা, ২১ ক্যারেট হলমার্ক রুপার অলংকার ৫৫০ টাকা, ১৮ ক্যারেট হলমার্ক রুপার অলংকার ৪৭০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার অলংকার ৩৫০ টাকা হয়েছে।

বাজুসের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে। বিজ্ঞপ্তিতে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনাও উল্লেখ করা হয়েছে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬