মধ্যপ্রাচ্যের তিন দেশের ২০ মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

০৫ মার্চ ২০২৬, ০৭:৪২ PM
 বাহরাইনের রাজধানী মানামায় ইরানের হামলা

বাহরাইনের রাজধানী মানামায় ইরানের হামলা © সংগৃহীত

নতুন করে মধ্যপ্রাচ্যের তিন দেশে যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরান। কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এসব মার্কিন সামরিক স্থাপনায় হামলায় সেগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানে হামলা চালায়। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা হামলা শুরু করে ইরান। এছাড়া আইআরজিসি দাবি করেছে, দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের কাছে একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ফাইটার জেট ভূপাতিত করেছে।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ ধরনের খবর অস্বীকার করেছে। তাসনিম বার্তা সংস্থা, আইআরজিসিকে উদ্ধৃত করে জানায়, দুই আসনের এই যুদ্ধবিমানটিকে ‘লক্ষ্যবস্তু করা হয় এবং এটি বিধ্বস্ত হয়’। তবে ঘটনাটি ঠিক কখন ঘটেছে সেটা উল্লেখ করেনি সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক্সে এক পোস্টে জানিয়েছে, ‘বুধবার ভোরে ইরানে একটি মার্কিন এফ-১৫ই বিধ্বস্ত হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এই গুজব ভিত্তিহীন এবং সত্য নয়।’

গত শনিবার যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের হামলায় এখন পর্যন্ত ইরানে ১,২৩০ জন মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে মিনাবের একটি বিদ্যালয়ে গত শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষার্থীসহ ১৭৫ জন নিহত হয়।

ট্যাগ: ইরান
কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬