গার্ডিয়ানের প্রতিবেদন

‘ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে ট্রাম্পকে নির্দেশ দিয়েছেন যিশু’, বলছেন কমান্ডাররা

০৫ মার্চ ২০২৬, ০৩:২৬ PM
তেহরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

তেহরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডাররা ইরান যুদ্ধে অংশগ্রহণের ন্যায্যতা দেখানোর জন্য ‘শেষ যুগ’ সম্পর্কিত উগ্র খ্রিষ্টধর্মীয় বক্তব্য ব্যবহার করছেন। সোজা কথায় একটি ধর্মযুদ্ধের আবহ তৈরির চেষ্টা করছেন মার্কিন কর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন (এমআরএফএফ) জানিয়েছে, সশস্ত্র বাহিনীর সব শাখার সার্ভিস সদস্যদের কাছ থেকে—মেরিনস, এয়ার ফোর্স এবং স্পেস ফোর্সসহ ২০০ টিরও বেশি অভিযোগ তারা পেয়েছে। একটি ইউনিটের নন–কমিশন্ড অফিসার অভিযোগ করেছেন, তাঁকে ‘যেকোনো মুহূর্তে ইরানের বিরুদ্ধে অপারেশনে যোগ দিতে’ পাঠানো হতে পারে।

এমআরএফএফ–এর কাছে দেওয়া এক অভিযোগের নথি দ্য গার্ডিয়ান দেখেছে। সেই সদস্য অভিযোগ করেন, ‘কমান্ডাররা তাদের সৈন্যদের বলেছেন, এটি ‘সবই ঐশ্বরিক পরিকল্পনার অংশ’ এবং তিনি বিশেষভাবে রেভিলেশন বই থেকে আর্মাগেডন বা কেয়ামত এবং যিশুখ্রিষ্টের নিকটবর্তী প্রত্যাবর্তনের উল্লেখ করেছেন।’

এই সদস্য আরও জানান, ‘তিনি (কমান্ডার) বলেছিলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে যিশু নির্দেশ দিয়েছেন ইরানে সিগন্যাল ফায়ার জ্বালাতে, যাতে আর্মাগেডন ঘটানো যায় এবং তাঁর পৃথিবীতে প্রত্যাবর্তনের চিহ্ন তৈরি হয়।’

এই অভিযোগটি ১৫ জন সেনার পক্ষ থেকে দায়ের করা হয়েছে, যার মধ্যে ১১ জন খ্রিষ্টান, একজন মুসলিম এবং একজন ইহুদি। অভিযোগটি প্রথমে এমআরএফএফ জোনাথন লারসেন নামে এক স্বাধীন সাংবাদিকের সঙ্গে শেয়ার করে। 

সংস্থাটির প্রেসিডেন্ট মিকি ওয়াইনস্টাইন গার্ডিয়ানকে বলেন, ‘যখনই ইসরায়েল বা যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে কোনো সংঘাতে যুক্ত হয়, আমরা তখনই এই ধরনের কিছু পাই। খ্রিষ্টান কট্টর জাতীয়তাবাদীরা আমাদের সরকার দখল করেছে এবং অবশ্যই আমাদের মার্কিন সামরিক বাহিনীর ওপরও তাদের দখল আছে।’

তিনি আরও বলেন, ‘সামরিক সদস্যরা সত্যিই নিজের স্বার্থের জন্য দাঁড়াতে পারে না বা কথা বলতে পারে না। কারণ, সেখানে ঊর্ধ্বতন ব্যক্তিটি স্টারবাক্সের শিফট ম্যানেজারের মতো নয়।’ 

এক বিবৃতিতে ওয়াইনস্টাইন বলেন, এই রিপোর্টগুলো সামরিক বাহিনীতে খ্রিষ্টান উগ্রবাদ বৃদ্ধির ইঙ্গিত দেয়। তার মতে অভিযোগকারীরা ‘তাদের কমান্ডারদের সীমাহীন উচ্ছ্বাসের কথা জানাচ্ছেন যারা একটি ‘বাইবেল-অনুমোদিত’ যুদ্ধকে দেখছেন, যা স্পষ্টতই মৌলবাদী খ্রিষ্টান ‘অন্তিম যুগের’ ত্বরান্বিত আগমনের অস্বীকারযোগ্য চিহ্ন।’ তিনি বলেন, এই অভিযোগগুলো স্পষ্টভাবে চার্চ ও রাষ্ট্রের বিচ্ছেদের লঙ্ঘন তুলে ধরছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নিজেও খ্রিষ্টান জাতীয়তাবাদী বলে পরিচিত। তিনি পূর্বে ‘স্ফিয়ার সার্ভেইনটি’ মতবাদকে সমর্থন করেছেন, যা খ্রিষ্টান রিকনস্ট্রাকশনিজমের উগ্র বিশ্বাস থেকে উদ্ভূত। এই দর্শন অনুযায়ী সমকামীদের মৃত্যুদণ্ড দেওয়া এবং কঠোরভাবে পিতৃতান্ত্রিক পরিবার ও চার্চ থাকা উচিত।

অভিযোগ সম্পর্কে মন্তব্যের জন্য পেন্টাগন কোনো উত্তর দেয়নি, বরং হেগসেথের ইরান অভিযানের ওপর আলোচনা করা পাবলিক ক্লিপ শেয়ার করেছে।

ক্যাম্পাসে ককটেল মারে , ভিসি-প্রক্টর কী করে—ঢাবি শিবিরের বি…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ থেকে ২০তম গ্রেডে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন এসএ…
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণের সাথে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকত…
  • ১০ নভেম্বর ২০২৬
স্পেনের প্রধানমন্ত্রীর মন্তব্যে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে…
  • ১০ নভেম্বর ২০২৬
৪৩ বছরের অপেক্ষার অবসান, খাগড়াছড়িতে চালু হলো ট্রেজারি কার্য…
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে অস্ত্রসহ ঘোরাঘুরির সময় যুবককে আটক করলেন ছাত্রদল নেতা…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950