তেল রপ্তানি স্থগিত করল চীন : ব্লুমবার্গ

০৫ মার্চ ২০২৬, ০২:৫৫ PM
তেল রপ্তানি বন্ধ করল চীন

তেল রপ্তানি বন্ধ করল চীন © সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই এবার নিজেদের তেল রপ্তানি বন্ধ করল চীন। ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসনের কারণে বিশ্ব জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। তারই ধারাবহিকতায় চীন নিজেদের তেল শোধনাগারগুলোকে ডিজেল ও পেট্রোল রপ্তানি সাময়িকভাবে স্থগিত করতে বলেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ নিউজ। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ তথ্য দিয়েছে সংবাদমাধ্যমটি।

বিশ্ববাজারে চীন অপরিশোধিত তেলের নীট আমদানিকারক দেশ। এশিয়ার আরও কয়েকটি বড় অর্থনীতির দেশের মতো তারাও জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। যুদ্ধের কারণে বর্তমানে ওই প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ আছে। অপরিশোধিত তেল পরিশোধনের পর (ডিজেল, পেট্রল) এর একাংশ রপ্তানি করে চীন। 

বাণিজ্য তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত বছর সমুদ্রপথে চীনের সরাসরি অপরিশোধিত তেল আমদানির ৫৭ শতাংশ এসেছে মধ্যপ্রাচ্য থেকে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের (এনডিআরসি) কর্মকর্তারা তেল শোধনাগারগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তারা মৌখিকভাবে পরিশোধিত জ্বালানি পণ্য রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন। এই নির্দেশনা সঙ্গে সঙ্গে কার্যকর হওয়ার কথা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শোধনাগারগুলোকে নতুন কোনো রপ্তানি চুক্তি না করার এবং ইতিমধ্যে চূড়ান্ত হওয়া চালান বাতিলের জন্য আলোচনা করতে বলা হয়েছে। তবে নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, এমন সিদ্ধান্তের কথা জানেন না তিনি।

নিয়মিত জ্বালানি রপ্তানি করে এমন চীনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে পেট্রোচায়না, সিনোপেক, সিএনওওসি, সিনোকেম গ্রুপ এবং বেসরকারি শোধনাগার ঝেজিয়াং পেট্রোকেমিক্যাল।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9