ইরান যুদ্ধে নিজেদের জড়ানোর খবর নাকচ করে দিলেন কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট

০৫ মার্চ ২০২৬, ০২:৫৩ PM
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি © টিডিসি ফটো

ইরানে সম্ভাব্য স্থল আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে এমন গুঞ্জনের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি। তিনি বলেছেন, কুর্দিস্তান কোনো ধরনের সংঘাত বা সামরিক উত্তেজনার অংশ হতে চায় না। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা জানান। খবর আল জাজিরা।

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি এক বিবৃতিতে বলেন, 'কুর্দিস্তানকে এমন কোনো সংঘাত বা সামরিক উত্তেজনার অংশ হওয়া চলবে না যা সাধারণ নাগরিকদের জীবন ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে।'

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য স্থল আক্রমণ নিয়ে কুর্দিস্তানের সঙ্গে আলোচনা করেছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেই প্রেক্ষাপটেই বারজানির এই বক্তব্য কুর্দিস্তান অঞ্চলের অবস্থান পরিষ্কার করে।

বিবৃতিতে তিনি আরও বলেন, 'কুর্দিস্তানের ভৌগোলিক অখণ্ডতা এবং সাংবিধানিক অর্জনগুলো রক্ষা করার একমাত্র উপায় হলো—এখানকার সকল রাজনৈতিক শক্তি ও বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ইস্পাতকঠিন ঐক্য, সংহতি এবং জাতীয় দায়িত্ববোধ বজায় রাখা।'

তিনি ইঙ্গিত দেন, আঞ্চলিক অস্থিরতার মধ্যে কুর্দিস্তানকে কোনো নতুন সামরিক সংঘাতে জড়িয়ে পড়া থেকে বিরত রাখাই তাদের প্রধান অগ্রাধিকার। একই সঙ্গে অভ্যন্তরীণ ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ট্যাগ: ইরান
রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের সরকারি কর্মচারীরা
  • ১১ জুলাই ২০২৬
হরমুজে ইরানকে টোল দেওয়ার প্রস্তাব বিবেচনা করছে ইউরোপীয়ান ই…
  • ১১ জুলাই ২০২৬
টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক …
  • ১১ জুলাই ২০২৬
‘খোকন বাটপার, সারওয়ার আলম ফিরে আসুক সিলেটে’
  • ১১ জুলাই ২০২৬
২০১৪ সালের হারের প্রতিশোধ নাকি ইতিহাসের পুনরাবৃত্তি
  • ১১ জুলাই ২০২৬
‘আজকের মেধাবীরাই আগামী দিনে বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল ক…
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence