যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরান সীমান্তে কুর্দিদের স্থল হামলা শুরু

০৫ মার্চ ২০২৬, ০৪:৩৬ AM
মানচিত্র

মানচিত্র © টিডিসি ফটো

যুক্তরাষ্ট্রের মদদ ও সহায়তায় ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে স্থল হামলা শুরু করেছে ইরানি কুর্দিরা। বৃহস্পতিবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে জেরুজালেম পোস্ট। তবে এপির বরাতে আল জাজিরার দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সীমান্ত এলাকায় প্রস্তুত হয়েছে কুর্দিরা।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রেভিড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, “ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ইরানি কুর্দিরা স্থল হামলা শুরু করেছে।”

গত কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্র কুর্দিদের দিয়ে ইরানে স্থল হামলার পরিকল্পনা করে আসছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, কুর্দিদের ব্যবহার করে ইরানের নিরাপত্তাবাহিনীর সদস্যদের হত্যা এবং সরকার পতনের অনুকূল পরিস্থিতি তৈরিই ছিল মার্কিনিদের লক্ষ্য। পরিকল্পনার অংশ হিসেবে নিরাপত্তাবাহিনীর সদস্যদের হত্যার পর সাধারণ মানুষকে রাজপথে নেমে সরকার পতনের আহ্বান জানানোর কৌশলও নেওয়া হয়েছিল বলে দাবি করা হচ্ছে।

এদিকে সংবাদমাধ্যম আলজাজিরা বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত প্রায় ৪টার দিকে জানায়, কুর্দিদের স্থল হামলা শুরুর বিষয়ে তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না। তবে বিভিন্ন আলামত ইঙ্গিত করছে, হামলা ইতিমধ্যে শুরু হয়ে থাকতে পারে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, কুর্দি নেতা বাফেল তালাবানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ সময় ইরানি মন্ত্রী কুর্দি নেতাকে বলেন, “ইরাক-ইরান সীমান্তে জঙ্গিদের কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে।”

বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শুরু
  • ২৫ মার্চ ২০২৬
জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে
  • ২৫ মার্চ ২০২৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাবির দিনব্যাপী কর্মসূচি
  • ২৫ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
  • ২৫ মার্চ ২০২৬
ফিলিপাইনে জরুরি অবস্থা ঘোষণা
  • ২৫ মার্চ ২০২৬
আধুনিকতার ছোঁয়ায় নান্দনিক হয়ে উঠছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্র…
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence