ইরান যুদ্ধে টালমাটাল অর্থনীতি, জরুরি বৈঠকের ডাক দক্ষিণ কোরিয়ার

০৫ মার্চ ২০২৬, ১১:৪৪ AM
জরুরি বৈঠক ডেকেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

জরুরি বৈঠক ডেকেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট © সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে অর্থনীতিতে চাপ তৈরি হওয়ায় জরুরি বৈঠক ডেকেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে সাংবাদিক জ্যাক বার্টনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জরুরি বৈঠকের আগে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট লি জে মিয়ং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অর্থ ও অর্থনীতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরেন। তার বেশিরভাগ নির্দেশনাই সম্ভাব্য দীর্ঘমেয়াদি তেলের ঘাটতির আশঙ্কাকে কেন্দ্র করে দেওয়া হয়েছে, যদি ইরানকে ঘিরে সংঘাত দীর্ঘস্থায়ী হয়।

এই সংঘাত ইতোমধ্যেই দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে। গতকাল দেশটির শেয়ারবাজারে যে পতন দেখা গেছে, তা যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলার সময়ের তুলনাতেও বেশি ছিল। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার মুদ্রা ‘কোরিয়ান উন’ও সাময়িকভাবে মার্কিন ডলারের বিপরীতে এতটাই দুর্বল হয়ে পড়ে যে তা আর্থিক সংকটের সময়কার সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে যায়।

আরও পড়ুন: মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক

এ সময় প্রেসিডেন্ট লি জে মিয়ং বিদেশ সফরে ছিলেন। তিনি গতকাল দেশে ফিরে আসেন এবং পরিস্থিতি নিয়ে তাকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছিল।

তবে আজ বাজারে কিছুটা ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট লি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাজারে স্থিতিশীলতা ফেরাতে প্রস্তুত রাখা জরুরি স্থিতিশীলতা তহবিল চালু করার নির্দেশ দিয়েছেন। প্রায় ৬৯ বিলিয়ন ডলার মূল্যের এই জরুরি তহবিল বাজার এবং কোরিয়ান উনের স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যবহার করা হবে।

তেলের সরবরাহ পরিস্থিতি নিয়েও তিনি কয়েকটি পদক্ষেপ ঘোষণা করেছেন। তিনি কর্মকর্তাদের তেল আমদানির উৎস দ্রুত বৈচিত্র্যপূর্ণ করার নির্দেশ দিয়েছেন। তবে এই উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে না বলেও উল্লেখ করা হয়েছে, কারণ একই সময়ে অঞ্চলের প্রায় সব দেশই তেল আমদানির উৎস বৈচিত্র্যপূর্ণ করার চেষ্টা করছে।

এছাড়া জ্বালানি সরবরাহে বিকল্প উৎস খোঁজার প্রক্রিয়ায় ব্যয়ও বাড়তে পারে। বিশেষ করে জাহাজ পরিবহনের খরচ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ পরিস্থিতিতে অঞ্চলে পরিচালিত দক্ষিণ কোরিয়ার শিপিং কোম্পানিগুলোর জন্য অবিলম্বে আর্থিক সহায়তা দেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেছেন প্রেসিডেন্ট লি জে মিয়ং।

আজ গ্যাস থাকবে না রাজধানীসহ দেশের যেসব এলাকায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9