যুক্তরাষ্ট্র কংগ্রেসে ইরান যুদ্ধবিরোধী বিক্ষোভ, সাবেক মেরিন আটক

০৫ মার্চ ২০২৬, ১০:০৬ AM , আপডেট: ০৫ মার্চ ২০২৬, ১০:০৮ AM
মেরিন ব্রায়ান ম্যাকগিনিস আটক

মেরিন ব্রায়ান ম্যাকগিনিস আটক © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এক শুনানির সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদ জানাতে গিয়ে সাবেক মার্কিন মেরিন ব্রায়ান ম্যাকগিনিসকে আটক করেছে ক্যাপিটল পুলিশ। যুদ্ধবিরোধী সংগঠন কোডপিঙ্ক এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার ওয়াশিংটনে সিনেট আর্মড সার্ভিসেস কমিটির একটি শুনানির সময় ম্যাকগিনিস হঠাৎ দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তিনি চিৎকার করে বলেন, ‘আমেরিকা ইসরায়েলের জন্য যুদ্ধে যেতে চায় না’।

এরপর ক্যাপিটল পুলিশের সদস্যরা তাকে শুনানি কক্ষ থেকে বের করে দিতে গেলে তিনি প্রতিরোধ করেন। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং তাকে জোর করে কক্ষের বাইরে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সময় মন্টানার রিপাবলিকান সিনেটর টিম শেহি ও পুলিশকে সহায়তা করেন বলে ভিডিওতে দেখা গেছে। পরে পুলিশ জানায়, ম্যাকগিনিসকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার ওপর হামলা ও গ্রেপ্তার প্রতিরোধসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

ম্যাকগিনিস ইরাক যুদ্ধে অংশ নেওয়া একজন সাবেক মেরিন এবং বর্তমানে উত্তর ক্যারোলিনায় গ্রিন পার্টির সিনেট প্রার্থী হিসেবেও পরিচিত।

সংগঠন কোডপিঙ্ক দাবি করেছে, শুনানি কক্ষ থেকে সরানোর সময় সংঘর্ষে তার হাত ভেঙে যায়। তবে পুলিশ জানিয়েছে, কর্মকর্তাদের সরানোর চেষ্টা প্রতিরোধ করতে গিয়ে তার হাত দরজায় আটকে যায় এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬