তুরস্কে অবস্থিত ন্যাটোর ঘাঁটি লক্ষ্যে করে ইরানের হামলা

০৪ মার্চ ২০২৬, ০৭:৩৬ PM
 তুরস্কে হামলা

তুরস্কে হামলা © সংগৃহীত

তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আজ বুধবার (৪ মার্চ) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক মিসাইল আঙ্কারার দিকে ধেয়ে আসছিল, যা তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে রুখে দিয়েছে। 

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের পর তেহরান পাল্টা আঘাত শুরু করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে ইরান ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে। তুরস্কে সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি না থাকলেও সেখানে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যা আঙ্কারা ও জোটের সদস্যরা যৌথভাবে ব্যবহার করে। 

তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই ঘটনায় ইরানের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে আঙ্কারা। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচির সঙ্গে এক ফোনালাপে এই তীব্র প্রতিবাদ জানান। আলাপকালে ফিদান ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করে দিয়ে বলেন, ‘সংঘাত ছড়িয়ে পড়তে পারে এমন যেকোনো পদক্ষেপ এড়িয়ে চলা উচিত।’ এর আগে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভূপাতিত ক্ষেপণাস্ত্রটির অবশিষ্টাংশ তুরস্কের ভূমধ্যসাগরীয় অঞ্চলের দোরতিল জেলায় আছড়ে পড়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন জ্বালিয়ে দেওয়ার পর থেকেই ইরান হার্ডলাইনে অবস্থান নিয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে এই সংঘাত যেন আর কোনো নতুন দেশে বা ন্যাটোর সদস্যভুক্ত অঞ্চলে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে ইরানকে সংযত থাকার আহ্বান জানিয়েছে তুরস্ক। 

কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9