আজারবাইজানে ইরানি ড্রোনের আঘাত

০৫ মার্চ ২০২৬, ০৩:২৬ PM
আজারবাইজানে হামলা

আজারবাইজানে হামলা © টিডিসি ফটো

আজারবাইজানে ইরানের ড্রোন হামলায় অন্তত দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার ঘটনায় নাখচিভান স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি বিমানবন্দর ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি স্কুলের কাছেও ড্রোন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আজারবাইজান সরকার। খবর বিবিসি। 

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 'দেশটিতে ইরানের ড্রোন হামলায় অন্তত দুজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।'

মন্ত্রণালয় সূত্রে আরও জানানো হয়, 'একটি ড্রোন নাখচিভান স্বায়ত্তশাসিত অঞ্চলের বিমানবন্দর ভবনে আঘাত হানে। অন্য একটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি স্কুল ভবনের কাছে আছড়ে পড়ে।'

ড্রোন হামলায় বিমানবন্দরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষ আহত হওয়ায় এ ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে আজারবাইজান সরকার। ঘটনার পর দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

আজারবাইজান কর্তৃপক্ষ জানিয়েছে, বৈঠকে ইরানের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানো হবে এবং একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্রও হস্তান্তর করা হবে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9