আরও এক দেশে হামলা চালাল ইরান

০৫ মার্চ ২০২৬, ০৪:৫৫ PM
আজারবাইজানে হামলা চালিয়েছে ইরান

আজারবাইজানে হামলা চালিয়েছে ইরান © সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধের তেজ ছড়িয়ে পড়েছে ককেশীয় অঞ্চলেও। দক্ষিণ ককেশাসের দেশ আজারবাইজান দাবি করেছে, ইরানের ড্রোন হামলায় তাদের দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানি ড্রোন নাখচিবান স্বায়ত্তশাসিত অঞ্চলে দুটি স্থানে আঘাত হানে। একটি ড্রোন সরাসরি বিমানবন্দরের টার্মিনাল ভবনে আছড়ে পড়ে এবং আরেকটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি বিদ্যালয়ের ভবনের কাছে পড়ে।

আজারি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ড থেকে চালানো এই ড্রোন হামলার আমরা তীব্র নিন্দা জানাই। এই হামলায় দুজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।’ ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আজারবাইজান সরকার। এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের কাছে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে এবং আনুষ্ঠানিকভাবে একটি প্রতিবাদপত্রও দেওয়া হবে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলতে থাকা ইরানি হামলায় সংযুক্ত আরব আমিরাতে নতুন করে আরো ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আমিরাতের গণসংযোগ দপ্তর।

এক্সে করা এক পোস্টে তারা জানায়, ইন্ডাস্ট্রিয়াল সিটি এলাকায় দুটি স্থানে ধ্বংসাবশেষ পড়ে আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করেছে কর্তৃপক্ষ। 

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬