আরব বিশ্বে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল : রাশিয়া 

০৫ মার্চ ২০২৬, ০৪:৩৪ PM
সার্গেই ল্যাভরভ

সার্গেই ল্যাভরভ © সংগৃহীত

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এই হামলার মাধ্যমে আরব দেশগুলোকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরান–ইসরায়েল সংঘাতে এখন পর্যন্ত উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে, যাতে ইরান কিছু আরব দেশের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। এসব হামলায় মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘তারা ইচ্ছাকৃতভাবে ইরানকে উসকে দিয়েছে, যাতে ইরান কয়েকটি আরব দেশের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। এর ফলে মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে, যা নিয়ে রাশিয়ান পক্ষ গভীরভাবে দুঃখ প্রকাশ করছে।’ মস্কো আরও বলেছে, এই প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরব দেশগুলোকে অন্যের স্বার্থে পরিচালিত এক যুদ্ধে জড়িয়ে দিতে চাইছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘এভাবে তারা আরব দেশগুলোকে অন্য কারও স্বার্থে পরিচালিত যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে।’ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল করার একমাত্র পথ হলো ইরানের ওপর হামলা বন্ধ করা। তবে আপাতত এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যে হামলা থামতে যাচ্ছে বা উত্তেজনা কমছে।

এদিকে ইরানের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে ককেশীয় অঞ্চলের দেশ আজারবাইজান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, বৃহস্পতিবার ইরানের হামলায় দেশটিতে ২ জন নিহত হয়েছেন।  

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬