বিএনপি-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বৈঠক: গত সরকারের সময় স্বাক্ষরিত চুক্তি পর্যালোচনায় আলোচনা

০৫ মার্চ ২০২৬, ১২:২৬ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

গুলশানস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে। বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় বৈঠকটি শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়।

এ সময় বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটি সদস্য ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। দলের অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নওশাদ জমির এমপি, ডা. মাহবুবুর রহমান এমপি, নায়েবা ইউসুফ এমপি এবং ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী।

ড. আব্দুল মঈন খান বৈঠক সম্পর্কে বলেন, বৈঠক মূলত দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাংলাদেশের বর্তমান সরকারের নীতিমালা, কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিএনপির অভ্যন্তরীণ বিষয় সরাসরি আলোচনার অংশ ছিল না। এটা সম্ভবত যুক্তরাষ্ট্র অন্য সময়ে বিরোধী দলের সঙ্গে আলাপ করেছে।

তিনি আরও বলেন, আজকের আলোচনার মূল বিষয় ছিল মানুষের মত প্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের কার্যক্রম, অর্থনৈতিক স্বাধীনতা এবং যুক্তরাষ্ট্রের নীতি সংক্রান্ত পারস্পরিক সম্পর্ক। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং সরকারের কর্মকাণ্ড জনগণের স্বীকৃতি ও সমর্থনের ওপর ভিত্তি করে হচ্ছে। তাই বৈঠকেও মূলত এ বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে।

ড. মঈন খান উল্লেখ করেন, গত সরকারের সময় স্বাক্ষরিত চুক্তি ও বর্তমান সরকারের নীতিমালা সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনাও হয়েছে। তবে বিএনপি সরকারের পাশে যুক্তরাষ্ট্র থাকবে কি না বা সহায়তা কী হবে, তা আলোচনা করা হয়নি।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬