‘ক্ষমতায় গেলে ১ মাসের মধ্যে হাদী হত্যার বিচার’

২৮ জানুয়ারি ২০২৬, ০২:১৬ PM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ০৩:৫৩ PM
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া © সংগৃহীত

জামায়াত-এনসিপি তথা এগারো দলীয় জোট নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে এক মাসের মধ্যে ওসমান হাদী হত্যার বিচার করবে বলে মন্তব্য করেছেন অন্তর্র্বতী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বুধবার (২৮ জানুয়ারি) দেবিদ্বার নিউমার্কেট চত্বরে এনসিপির নির্বাচনি পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এগারো দলীয় ঐক্য জোট ক্ষমতায় আসলে এক মাসের মধ্যে হাদী ভাইয়ের হত্যাকারীকে গ্রেফতার করব, ইনশাআল্লাহ। যারাই ভোট চাইতে আসবে তাদেরকে বলবেন হাদী হত্যার বিচারের নিশ্চয়তা দিতে হবে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমরা ইতিহাসের একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ কেমন হবে তার ভবিষ্যৎ নির্ধারণ হবে। দেবিদ্বার উপজেলা থেকে এগারো জন ভাই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে জীবন দিয়েছিল। আমরা গত ১৭ বছর নিপীড়ন দেখেছি।

গত ১৭ মাসে আরেকটি দল নিপীড়ন শুরু করে দিয়েছে। গত আওয়ামী আমলে গুম, খুন, হত্যাসহ সকল ধরনের জুলুম করেছে। বর্তমানে একটি দল ক্ষমতায় না গিয়েও একই জুলুমের স্বাদ আমাদের দিয়েছে।

সুতরাং ভোট দেওয়ার জন্য এই আমলনামাই যথেষ্ট। আপনারা গুম, খুন, হত্যাসহ সকল ধরনের জুলুম থেকে মুক্ত করতে এগারো দলীয় ঐক্য জোটকে বিজয়ী করুন।

তিনি আরও বলেন, বিএনপির দেবিদ্বার ও তিন আসনের প্রার্থী কুমিল্লায় উন্নয়ন কার্যক্রম যাতে না হয়, সেই জন্য প্রধান উপদেষ্টাকে পর্যন্ত বলেছে।

এগারো দলীয় ঐক্য জোট ক্ষমতায় আসলে তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চাই। যেই তরুণরা জুলাই বিপ্লবে জীবন দিয়েছে, তারা কারো দয়ার ওপর নির্ভরশীল হতে পারে না।

আমরা তরুণদের সম্মানজনক কাজ দিয়ে সম্মানিত করতে চাই। আমরা বার বার বলেছি, ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের মনোনয়ন দেওয়া যাবে না। কিন্তু তারা ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের মনোনয়ন দিয়ে ক্ষমতায় আসলে কি করবে তার নমুনা দেখিয়ে দিয়েছে।

আসিফ মাহমুদ আরও বলেন, আরেকটি বড় দলের নেতারা উপরে উপরে ভালো কথা বলছে। কিন্তু তাদের এক নেতা নারীদের কাপড় খুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। সেই দলের নেতারা এগারো দলীয় ঐক্য জোটের প্রার্থীদের ওপর বিভিন্ন সময়ে সন্ত্রাসী হামলা করছে।

‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করলে আগামীতে আর কেউ হাসিনার মতো ফ্যাসিস্ট হতে পারবে না। আর কাউকে অধিকারের জন্য জীবন দিতে হবে না। তাদের চেয়ারম্যান গণভোট ও সংস্কার নিয়ে কোন কথা বলছে না।
বড় নেতারা ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও জেলা উপজেলা পর্যায়ের নেতারা মাঠ পর্যায়ে ‘না’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে।

পথসভায় এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমানের সঞ্চালনায় দলটির নির্বাচন কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ প্রমুখ বক্তব্য রাখেন।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9