আওয়ামী লীগের সাবেক এমপির মৃত্যু

১০ মার্চ ২০২৬, ০৯:১৫ PM
  মহিউদ্দিন আহমেদ

মহিউদ্দিন আহমেদ © সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) মহিউদ্দিন আহমেদ (৭৭) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

জানা গেছে, মহিউদ্দিন আহমেদ মালখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পাঁচবার এবং সিরাজদীখান উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনবার নির্বাচিত হন। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিরাজদীখান উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরিবার জানায়, বুধবার (১১ মার্চ) মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে নিজ বাড়িতে তাকে দাফন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। এ সময় তার বিরুদ্ধে কয়েকটি মামলাও করা হয়। 

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬