চট্টগ্রাম-১৩ আসনে এনসিপিকে পাশে পাচ্ছে না জামায়াত

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ AM
জামায়াতের পাশে না থাকার ঘোষণা দিয়ে এনসিপির সংবাদ সম্মেলন

জামায়াতের পাশে না থাকার ঘোষণা দিয়ে এনসিপির সংবাদ সম্মেলন © সংগৃহীত

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ১১ দলীয় জোট প্রার্থী জুবাইরুল হাসান আরিফ। কিন্তু এ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেননি জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু নাসের। তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে জামায়াতের পক্ষে কাজ না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা কালাবিবির দীঘির মোড় এলাকায় একটি রেস্তোরাঁয় জরুরি সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জুবাইরুল আলম।

এসময় জুবাইরুল আলম বলেন, চট্টগ্রামে জোটের পক্ষ থেকে মাত্র একটি আসন এনসিপিকে দেওয়া হয়েছে। অথচ সেই চট্টগ্রাম-৮ আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াননি। এতে করে আমাদের প্রার্থী জুবাইরুল হাসান আরিফের পক্ষে জামায়াতের নেতাকর্মীরা মাঠে নামেননি। চট্টগ্রাম-৮ আসনে জামায়াত এনসিপির প্রার্থীর পক্ষে কাজ শুরু না করা পর্যন্ত আনোয়ারা-কর্ণফুলী আসনে জামায়াতের সঙ্গে আমরা কোনো ধরনের সহযোগিতায় যাবো না।

আরও পড়ুন: ‘যারা বছরের পর বছর আত্মগোপনে ছিলেন তারা এখন অন্যদের গুপ্ত বলছেন’

তিনি বলেন, চট্টগ্রাম-৮ আসন থেকে জামায়াত প্রার্থী প্রত্যাহার না করলে আমরাও চট্টগ্রাম-১৩ আসনে জামায়াতের পাশে থাকবো না। এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে প্রকাশ্য ঘোষণা প্রত্যাশা করছি।

সংবাদ সম্মেলনে এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মো. সাজ্জাদ, দলের সদস্য ইরফান মাহমুদ, মো. আকাশ নুর, জহির উদ্দিন চৌধুরী হিমেল, আনোয়ারা উপজেলার যুগ্ম সমন্বয়কারী মো. দেলওয়ার হোসেন, আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ জাফর ইসলাম চৌধুরীসহ এনসিপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের সব বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষা-শিল্প সহযোগিতা ইউনিট’ স্থাপ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশ ভর্তিতে একজন শিক্ষার্থীও পায়নি ৪১৬ কলেজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9