দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের

২৯ জানুয়ারি ২০২৬, ০১:০৬ PM
বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী © টিডিসি সম্পাদিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনের ব্যালট পেপারে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক না রাখার আবেদন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন দুটি হলো- নরসিংদী-২ এবং চট্টগ্রাম-৮।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচন কমিশন বরাবর এই আবেদন করেন।

আবেনে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা জাতীয় সংসদের আসন নং ২০০, নরসিংদী-২ আসনে জনাব মো. আমজাদ হোসাইনকে এবং জাতীয় সংসদের আসন নং ২৮৫, চট্টগ্রাম-৮ আসনে জনাব মো. আবু নাসেরকে মনোনয়ন প্রদান করেছিলাম। 

আরও পড়ুন: ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

আরও বলা হয়, ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার পরিপ্রেক্ষিতে আমরা জাতীয় সংসদের আসন নং ২০০, নরসিংদী-২ আসনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী গোলাম সরোয়ারকে এবং জাতীয় সংসদের আসন নং ২৮৫, চট্টগ্রাম-৮ আসনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফকে ছেড়ে দিয়েছি। ওই দুই আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ২ জন যথাসময়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। তাই ঐ দুটি আসনের ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার জন্য অনুরোধ করছি।

বিষয়টি বিবেচনা করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয় জামায়াতের শীর্ষ এই নেতার পক্ষ থেকে।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9