৩০ ফুট গভীর নলকূপের গর্তে পড়েছে ৫ বছরের শিশু, চলছে উদ্ধার অভিযান

২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৪৮ PM
৩০ ফুট গভীর নলকূপের গর্ত

৩০ ফুট গভীর নলকূপের গর্ত © টিডিসি ফটো

চট্টগ্রামের রাউজানে ৩০ ফুট গভীর নলকূপের গর্তে পড়ে গেছে পাঁচ বছর বয়সী এক শিশু। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটির নাম মিসবাহ। সে ওই এলাকার দিনমজুর সাইফুল ইসলামের ছেলে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। তবে কীভাবে শিশুটি নলকূপের গর্তে পড়ে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সামশুল আলম জানান, নলকূপের গর্তে আনুমানিক ৩০ ফুট নিচে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়েছে। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। সর্বোচ্চ সতর্কতার সঙ্গে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে বলে তিনি জানান।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা টর্চলাইট ব্যবহার করে গর্তের ভেতরে শিশুটির অবস্থান দেখার চেষ্টা করছেন। কেউ কেউ গর্তের ভেতরে গাছ ঢুকিয়ে শিশুটিকে ধরে রাখার নির্দেশ দিচ্ছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিত থাকতে দেখা গেছে।

উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে দুই বছর বয়সি শিশু সাজিদের মৃত্যু হয়। টানা ৩২ ঘণ্টার উদ্ধার অভিযানের পর তাকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ওই ঘটনা সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9