নেত্রকোনায় বজ্রপাতে দুইজন নিহত

১৩ মার্চ ২০২৬, ০৮:৪৫ PM
নেত্রকোনায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।

নেত্রকোনায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। © টিডিসি সম্পদিত

নেত্রকোণার দুর্গাপুর ও খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুর্গাপুরের চণ্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এবং খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়নের নলসিটি হাওরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দুর্গাপুরের আলমপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে আকাশ মিয়া (২৫) ও খালিয়াজুরীর চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে কৃষক সুদিন সরকার (৪৩)।

দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, “আকাশ মিয়া পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতে আহত হন তিনি। স্থানীয়রা তাকে একটি ধানক্ষেতের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম রায়হান বলেন, হাসপাতালে আনার আগেই আকাশ মিয়া মারা গেছেন।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, নলসিটি হাওরে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন কৃষক সুদিন। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বজ্রপাতে গুরুতর আহত হন সুদিন। এ সময় আশপাশে থাকা স্থানীয় কৃষকেরা তাকে উদ্ধার করে দ্রুত খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুদিনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬