নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার

১৩ মার্চ ২০২৬, ০৯:৩৫ PM
সেফটি ট্যাঙ্ক থেকে মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের সদস্যরা

সেফটি ট্যাঙ্ক থেকে মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের সদস্যরা © সংগৃহীত

ভোলার দৌলতখান উপজেলায় নিখোঁজের ৩ দিন পর লিটন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা ৩ নম্বর ওয়ার্ডে একটি নির্মাণাধীন বাড়ির অব্যবহৃত সেফটি ট্যাঙ্ক থেকে বালু চাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত লিটন ওই এলাকার নায়েব বাড়ির হারুন নায়েবের ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, লিটনের স্ত্রী অসুস্থ থাকায় তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এ কারণে লিটন নিজ বাড়িতে একাই থাকতেন। গত ১০ মার্চ রাতে লিটনের বাবা-মা তাকে রাতের খাবার দিয়ে আসেন। পরের দিন থেকে লিটনের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তার পরিবার দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

স্থানীয়রা জানান, লিটনের মোবাইল ফোনের কল রেকর্ড বিশ্লেষণ করে এক নারীর সংশ্লিষ্টতার বিষয়ে সন্দেহ দেখা দেয়। এদিকে ওই নারী গা ঢাকা দিলে সন্দেহ আরও ঘনীভূত হয়। শুক্রবার দুপুরে স্থানীয়রা নির্মাণাধীন অব্যবহৃত একটি সেফটি ট্যাঙ্কে বালু চাপা অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি দৌলতখান থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসী মৃত্যুর রহস্য উদঘাটন ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) সাইফুল ইসলাম সিকদার বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়না তদন্তের ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬
আরব জোটের সমর্থনে ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য
  • ২৮ অক্টোবর ২০২৬
১৮তম জিএসের অপেক্ষায় ছেড়ে গেলাম দীর্ঘ ১ বছরের সঙ্গীকে: আম্ম…
  • ২৮ অক্টোবর ২০২৬
সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বি…
  • ২৮ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির
  • ২৮ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ মন্তব্যে বিতর্ক জেরে আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্…
  • ২৮ অক্টোবর ২০২৬