কক্সবাজার সদর হাসপাতালে লিফটের নিচে থেকে নারীর মরদেহ উদ্ধার

০৭ মার্চ ২০২৬, ০৪:৫১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কক্সবাজার সদর হাসপাতালে শিশু সন্তানের চিকিৎসা করাতে এসে নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ হাসপাতালের লিফটের নিচের গর্ত থেকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৭মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে মরদেহটির সন্ধান পাওয়া যায়।

নিহত নারীর নাম কোহিনূর আকতার। তিনি জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডেইলপাড়া এলাকার কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মং টিং নিও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালের সর্বসাধারণের ব্যবহৃত লিফটের নিচ থেকে দুর্গন্ধ বের হতে থাকে। পরে এর উৎস অনুসন্ধান করতে গিয়ে লিফটের নিচের গর্তে একটি মরদেহ পাওয়া যায়। মরদেহটি শনাক্তের পর বিষয়টি স্বজনদের জানানো হয়। স্বজন, পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে। তবে কীভাবে ওই নারী সেখানে পড়লেন সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দীন জানান, গত ৩ মার্চ কোহিনূর আকতার তার পাঁচ বছর বয়সী মেয়ে মরিয়ম আক্তারকে অসুস্থ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান। শিশুটিকে হাসপাতালের পঞ্চম তলার শিশু ওয়ার্ডের ২ নম্বর ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ওই সময় মা ও মেয়ে দুজনই হাসপাতালে অবস্থান করছিলেন।

তিনি আরও জানান, পরদিন ৪ মার্চ দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে কোহিনূর আকতার ওষুধ আনার কথা বলে পঞ্চম তলা থেকে নিচে নামেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় নিখোঁজ নারীর শ্বশুর আলী আকবর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজের পর থেকে পুলিশ বিভিন্ন স্থানে কোহিনূর আকতারকে খোঁজাখুঁজি করছিল।

ওসি বলেন, শনিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ লিফটের নিচে একটি মরদেহ পাওয়ার বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। কীভাবে ওই নারী লিফটের নিচের গর্তে পড়ে গেলেন, সে বিষয়ে এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

ঢাবির বিডিএসের সব প্রফের ফল প্রকাশ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের সেপ্টেম্বর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়ার উপহার দেওয়া চবির দুই বাসে নাম পুনঃস্থাপনের দাবি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার হাসপাতালে বাড়ল আরও ২০০ শয্যা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সকাল ৯টা ও ৪টায় ভিডিও কলে শিক্ষকদের প্রতিষ্ঠানে আসা-যাওয়া ম…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় দাবিবিহীন ৩ হাজার দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9