বাউফলে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

০৭ মার্চ ২০২৬, ০৩:৪১ PM
মারিয়া আক্তারের মরদেহ

মারিয়া আক্তারের মরদেহ © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী মারিয়া আক্তারের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) ভোর রাতের দিকে দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঢ়াড়ি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মারিয়া আক্তার ওই ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের রিয়াজ আকনের মেয়ে। তিন মাস আগে ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রাশেদের সঙ্গে তার বিবাহ হয়। তখন থেকে তিনি শ্বশুরবাড়িতে থাকতেন।

পুলিশ জানায়, পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে নিহত শিক্ষার্থী ফসলের পোকা মারার ওষুধ সেবন করেন। পরে বাউফল হাসপাতালে নিলে শারীরিক অবস্থার অবনতি হয় এবং চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে রেফার্ড করেন। সেখানে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সেই তিনি মৃত্যু বরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় বাউফল থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন নিহতের বাবা রিয়াজ আকন।

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬
৫ কোটি টাকার বিনিময়ে আশ্রমে যাওয়ার অভিযোগ কোহলির বিরুদ্ধে
  • ০৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬