মহিলা জামায়াতের ইফতার আয়োজনে বাধা, তর্কাতর্কি থেকে হামলায় বিএনপি-জামায়াতের আহত ৯

১৩ মার্চ ২০২৬, ০৯:২৪ PM
বিএনপি-জামায়াতের সংঘর্ষে অন্তত ৯ আহত হয়েছেন

বিএনপি-জামায়াতের সংঘর্ষে অন্তত ৯ আহত হয়েছেন © সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৯ জন। আজ শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে শুক্রবার মহিলা জামায়াতের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। এই ইফতার মাহফিল সফল করার জন্য বেলা ১১টার দিকে জামায়াতের গান্না বাজার শাখার আমির তৈয়বুর রহমানের বাড়িতে নারী কর্মীদের বৈঠক চলছিল। 

এ সময় স্থানীয় বিএনপির লোকজন সেখানে উপস্থিত হয়ে ইফতার মাহফিল করতে বাধা দেয়। তখন জামায়াতের নারী কর্মীদের সঙ্গে তারা তর্কে জড়িয়ে পড়ে। পরে তর্কের একপর্যায়ে স্থানীয় বিএনপির লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। পালটা প্রতিরোধ গড়ে তোলে জামায়াত কর্মীরা। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়। 

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মো. তরু মিয়া নামের এক ব্যক্তিকে মুর্মূষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিকে বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আহত তরু মিয়ার মৃত্যু হয়েছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় তারা লাঠিসোটা নিয়ে জামায়াত সর্মথকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এতে অন্তত ৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এ সময় আহত হয় আরও একজন।

ঘটনাস্থলে উপস্থিত ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন বিকাল সাড়ে ৪টার দিকে তরু মিয়ার নিহত হওয়ার খবর অস্বীকার করেন। গান্না বাজারে উপস্থিত থাকার কথা জানালেও দোকান ভাঙচুরের বিষয়ে কিছুই জানেন না বলে জানান তিনি। 

ওসি আরও বলেন, এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।  

ইউরোপীয়ান ইউনিয়নে যোগ দিচ্ছে উত্তর আমেরিকার এক দেশ 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২৬ সেপ্টেম্ব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়া ম্যাকলেমোরের সমর্থনে এড শির…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
আরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9