চট্টগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

২৮ জানুয়ারি ২০২৬, ০৫:০৮ PM
মো. আলা উদ্দীন শিকদার

মো. আলা উদ্দীন শিকদার © সংগৃহীত

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মো. আলা উদ্দীন শিকদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। বুধবার (২৮ জানুয়ারি) কমিটি চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক নোটিশে তাকে শোকজ করা হয়।

নোটিশে নির্বাচনী আচরণবিধি তোয়াক্কা না করে নিজ প্রচার গাড়িতে ব্যানার ব্যবহার করা এবং সন্দ্বীপ পৌরসভা মার্কেটসহ বিভিন্ন জায়গায় বিলবোর্ড স্থাপন করার কথা বলা হয়েছে। এছাড়া ২০টির বেশি বিলবোর্ড স্থাপন করা এবং প্রচারণার কাজে ১২টি মাইক ব্যবহার করে নির্বাচনী আচরণ বিধি ৭ এর (খ) এবং ১৭ এর (১) ধারা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয় বিএনপি প্রার্থীর পক্ষ থেকে।

এতে আরও বলা হয়, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী ৩১ জানুয়ারি বেলা সাড়ে ১১টার সময় স্ব-শরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই আসনে ভোটার রয়েছে ২ লাখ ৬০ হাজার ৪৮৫ জন। আসনটিতে এবার বিএনপি,জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে লড়বেন।  

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬