রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ PM
উদ্ধার করা অস্ত্র

উদ্ধার করা অস্ত্র © সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করেছে যৌথ বাহিনী। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামি ।

জানা গেছে, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৫৫ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ৮ পাংশা আর্মি ক্যাম্পের সদস্যরা উপজেলার মাছপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান পরিচালনা করে।

তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামসহ মাদক উদ্ধার করা হয়।

এ সময় ২টি দেশীয় অস্ত্র তৈরির কাটিং মেশিন, ইয়াবা ও সেবন করার সরঞ্জামাদি, ৫টি দেশি চাকু, ২টি চায়নিজ কুড়াল, ১টি স্মার্টফোন এবং ১টি ব্যাটন উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামাল পাংশা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, পলাতক আসামি জাহাঙ্গীর আলম উপজেলার মাছপাড়া ইউনিয়নের মাছপাড়া গ্রামের বাসিন্দা কফিল উদ্দিনের ছেলে।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬