রাজবাড়ীর দুটি আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ AM
নির্বাচনে চার এমপি প্রার্থী

নির্বাচনে চার এমপি প্রার্থী © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজবাড়ী জেলার দুটি সংসদীয় আসনে প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে। তবে রাজবাড়ী-১ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১১-দলীয় জোটের প্রার্থী এবং রাজবাড়ী-২ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াই হবে বলে ভোটারদের আশা। তবে প্রচারণায় এগিয়ে আছে বিএনপির প্রার্থীরা।

ভোটের লড়াইয়ে প্রার্থীরা ছুটছেন বাড়ী, পাড়া-মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলাতে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবিরাম ছুটে চলেছেন। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র এখন নির্বাচনী আমেজ বইছে। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে প্রার্থী ও সমর্থকদের বাড়ছে পদচারণা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। পোস্টার বিহীন নির্বাচনে ব্যানার, ফেস্টুন ও মাইকিংয়ের মাধ্যমে চলছে জনসচেতনা। আচরণবিধি প্রতিপালনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। 

রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনের ৪জন প্রার্থী মাঠে রয়েছেন। তাদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ), ১১-দলীয় জোট প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম (দাঁড়ি পাল্লা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল) ও জাকের পার্টি মনোনীত জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস (গোলাপ ফুল)। 

রাজবাড়ী-১ আসনে দুটি উপজেলার ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মোট ভোটার রয়েছে ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ১৪৯ জন, মহিলা ২ লাখ ১৪ হাজার ৫৮ জন ও হিজড়া ভোটার ৮ জন এবং ভোট কেন্দ্র রয়েছে ১৫৬টি। এ আসনে ভোটের লড়াইয়ে মাঠে রয়েছেন বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম। প্রচারণায় এগিয়ে বিএনপি প্রার্থী থাকলেও ঘরে বসে নেই জামায়াতে ইসলামীর প্রার্থী। তবে ভোটারদের শঙ্কা বিএনপির দু'টি গ্রুপ সক্রিয় না হলে ভোটের হিসাব পাল্টে যেতে পারে। আর সুযোগ কাজে লাগাতে চায় জামায়াতে ইসলামী। জাতীয় পার্টি ও জাকের পার্টিও ভোটের মাঠে নামলেও তেমন কোনো প্রভাব নেই।

রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে ৯ জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। তাদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য পদ থেকে বহিষ্কৃত সাবেক এমপি মো. নাসিরুল হক সাবু (কলস), ১১-দলীয় জোটের প্রার্থী এনসিপি মনোনীত প্রার্থী জামিল হিযাজী (শাপলা কলি), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. সফিউল আজম খান (লাঙ্গল), গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী জাহিদ শেখ (ট্রাক), বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী কাজী মিনহাজুল আলম (দেওয়াল ঘড়ি), বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মোহা. আব্দুল মালেক (হাতপাখা), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আব্দুল মালেক (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্যা (ফুটবল)। 

এ আসনে ৩টি উপজেলা, ১টি পৌরসভা ও ২৪টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা রয়েছে ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৫ হাজার ৬০৯ জন, মহিলা ২ লাখ ৭৪ হাজার ৭৯ জন ও হিজড়া ৫ জন এবং ভোট কেন্দ্র রয়েছে ১৯৮টি। এই আসনের বালিয়াকান্দিতে ১টি, কালুখালীতে ১টি ও পাংশায় ২টি নতুন ভোট কেন্দ্র করা হয়েছে। এ আসনে দীর্ঘ ১৭ বছর মাঠে থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী হারুন-অর রশীদকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন পেয়েই বিএনপির দুটি ধারার রাজনীতিকে প্রতিটি নেতার বাড়িতে বাড়িতে গিয়ে এক কাতারে আনতে সক্ষম হন। এতে তার অবস্থান শক্ত হয়। তবে দীর্ঘদিন অসুস্থ ও মাঠের রাজনীতিতে অনুপস্থিত সাবেক এমপি নাসিরুল হক সাবু মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাকে দল থেকে বহিষ্কার করায় তার সঙ্গে নেই বিএনপির নেতাকর্মীরা। তবে তিনি মাঠে না থাকলেও তার মেয়ে ফারজানা হক অনি ভোট প্রার্থনায় নেমে পড়েছেন। জামায়াতে ইসলামীর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে এনসিপি প্রার্থীকে সমর্থন দিলেও ভোটের মাঠে প্রভাব ফেলতে পারেনি। স্বতন্ত্র প্রার্থী না থাকলে ফাঁকা মাঠে গোল দিতো বিএনপির প্রার্থী। তবে এখন প্রতিদ্বন্দিতা হবে বিএনপির প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীর।

নিজেদের আদর্শিক ক্যাচাল দূরে রেখে বাংলাদেশ প্রশ্নে আমাদের এ…
  • ১৫ মার্চ ২০২৬
এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত: মীর স্নিগ্ধ
  • ১৪ মার্চ ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন নিয়ে বড় সুখ…
  • ১৪ মার্চ ২০২৬
শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে দুই উপজেলায় সতর্ক…
  • ১৪ মার্চ ২০২৬
খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে সোমবার দিনাজপুরে যাচ্ছেন প্র…
  • ১৪ মার্চ ২০২৬
তসবিহ হাতে ইতিকাফ থাকা অবস্থায় মারা গেলেন এক মুসল্লি
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081