রাজবাড়ীতে গভীর রাতে ব্যানার টাঙিয়ে আ.লীগ কার্যালয় উদ্বোধন ঘোষণা

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ PM
আওয়ামী লীগের দলীয় কার্যালয়

আওয়ামী লীগের দলীয় কার্যালয় © টিডিসি ফটো

রাজবাড়ী পাংশায় দীর্ঘ ১৮ মাস পর গভীর রাতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ব্যানার টাঙিয়ে অফিস উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়েছে। বিষয়টিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে পাংশা পৌর শহরের ট্যাম্পু স্ট্যান্ড এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে একটি ব্যানার ঝুলতে দেখেন স্থানীয়রা। কার্যালয়ের বারান্দায় রশি দিয়ে ব্যানারটি টাঙানো ছিল।

ব্যানারে লেখা রয়েছে, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মিতুল হাকিম পাংশা উপজেলা সহ রাজবাড়ী জেলার প্রতিটি উপজেলায় আওয়ামীলীগের অফিস শুভ উদ্বোধনের ঘোষণা। শুভ উদ্বোধন। আজ পাংশা উপজেলা আওয়ামীলীগের অফিস শুভ উদ্বোধন ঘোষণা করা হয় মিতুল হাকিম এর নির্দেশনায়। ব্যানারে মিতুল হাকিম এর ছবিও রয়েছে।

তবে ব্যানারটি কে বা কারা এবং কখন টাঙিয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পাশের একটি চায়ের দোকানদার জানান, আগের রাত ৮টার দিকে দোকান বন্ধ করে যাওয়ার সময় সেখানে কোনো ব্যানার ছিল না। পরদিন সকাল ৭টার দিকে এসে তিনি এটি ঝুলতে দেখেন।

এর আগে ১৭ ফেব্রুয়ারি সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনী ব্যানার টাঙানো হয় এবং ১৮ ফেব্রুয়ারি বুধবার রাজবাড়ী আওয়ামী লীগ কার্যালয়ে টাঙানো হয় শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার ছবি সহ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজবাড়ী জেলা কার্যালয় লেখা একটি ব্যানার টাঙানোর ঘটনাও ঘটে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে সেখানে গিয়ে কোনো ব্যানার পাওয়া যায়নি।

পুলিশের ধারণা, আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছানোর আগেই কেউ সেটি সরিয়ে ফেলেছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণসহ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রের সূচকে ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্র
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9