বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হলেন রাজবাড়ীর পারমিস সুলতানা

১৯ জানুয়ারি ২০২৬, ১০:০২ AM
পারমিস সুলতানা

পারমিস সুলতানা © টিডিসি ফটো

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের পর এবার বিভাগীয় পর্যায়েও আয়োজিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন পারমিস সুলতানা। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ঢাকা বিভাগীয় পরিচালক ফকীর নুরুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এই ফলাফল ঘোষণা করা হয়।

শ্রেষ্ঠত্ব অর্জনকারী ওই কর্মকর্তার নাম পারমিস সুলতানা। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। 

এর আগে তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় কর্মরত ছিলেন। ২০২২ সালের ৩ অক্টোবর তিনি বর্তমান কর্মস্থলে যোগদান করেন। বালিয়াকান্দি ও মধুখালী উপজেলার আগে রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। 

তিনি একাধিকবার উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এছাড়া তিনি ২০২৪ সালে ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

এবছর গত ১২ জানুয়ারি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন। এরপর গত  ১৫ জানুয়ারি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতা তিনি অংশ নেন। পরে বিভাগীয় পর্যায়েও তিনি শ্রেষ্ঠত্বের পদক ধরে রাখেন। এরপরে ১৯ জানুয়ারি ঢাকায় সরকারি টিচার্চ কলেজে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে তিনি ঢাকা বিভাগের প্রতিযোগি হিসেবে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। 

পারমিস সুলতান বলেন, ‘শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হওয়া আমার জন্য খুবই আনন্দ ও গর্বের। এই অর্জন আমার কাজের গতি আরও বাড়িয়ে দেয়। এটি আমার কাজের পুরষ্কার। জেলার পর বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরেছি। আমি এই অর্জনকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে চাই।’

কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, কর্মচারীকে শোকজ
  • ১১ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২
  • ১১ নভেম্বর ২০২৬
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বিলুপ্ত ও উপনির্বাচনের দাবিতে ৩ …
  • ১১ নভেম্বর ২০২৬
শিশু সন্তানসহ একসঙ্গে প্রাণ হারালেন বাবা-মা
  • ১১ নভেম্বর ২০২৬
জবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ নেতা রেজওয়ান ৩ দিনের রিমান্ডে
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950