শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে সুখবর দিল মাউশি

০২ মার্চ ২০২৬, ০৪:৪০ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের আসন্ন ঈদুল ফিতরের উৎসব ভাতার টাকা পেতে বিল সাবমিট করতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) । শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিটের নির্দেশনা দেওয়া হয়েছে। 

সোমবার (০২ মার্চ) মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও এর অর্থ ০১ জানুয়ারি ২০২৫ হতে EFT-তে প্রদান করা হচ্ছে এবং জুলাই-২০২৫ মাস পর্যন্ত সরাসরি শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হয়েছে। আগস্ট-২০২৫ মাস হতে এমপিও এর অর্থ EFT-তে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এমপিওভুক্ত জনবলের Bill Submit করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধান তাঁর প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে EMIS সিস্টেমের MPO EFT মডিউলে লগ-ইন করে Bill Submit করেন। এক্ষেত্রে, সংযুক্ত নির্দেশিকা অনুসারে তাঁর প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে বিধিমোতাবেক প্রাপ্য এমপিও এর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করবেন। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত তথ্য অনুসারে এমপিও এর অর্থ EFT-তে শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হয় ।’

মাউশি জানিয়েছে, ‘প্রতিষ্ঠানের এমপিও তালিকায় বিদ্যমান শিক্ষক-কর্মচারীদের মধ্যে কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসে বিধিমোতাবেক তাঁর প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন। এছাড়া, সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধিমোতাবেক কোনো শিক্ষক-কর্মচারীর আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন/বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধান Bill Submit অপশনে তা উল্লেখ করবেন। শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ EFT-তে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চুড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ EFT-তে প্রেরিত না হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার দ্বায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আগামী ৪ মার্চের মধ্যে তারিখের মধ্যে ঈদ-উল-ফেতর-২০২৬ এর উৎসব ভাতার বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। শুধুমাত্র আইবাসে যাচাই এর মাধ্যমে Valid জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনো ভুল আছে তাদের সঠিক তথ্য প্রাপ্তি এবং যাচাই সাপেক্ষে পরববর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে ‘

‘ইন্টেরিম ১ দিন বা ৭ দিনে পেরেছে, আমাদের ৬ মাস অলরেডি চলে গ…
  • ৩০ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ৩০ আগস্ট ২০২৬
ঠাকুরগাঁও-১সহ ১১ সংসদীয় আসনের সীমানা পুর্নঃনির্ধারণ করল ইসি
  • ৩০ আগস্ট ২০২৬
অনিবন্ধিত ৩৩ হাজার ৬১৪ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধ…
  • ৩০ আগস্ট ২০২৬
মেসির জাদুতে মুগ্ধ মায়ামি কোচ
  • ৩০ আগস্ট ২০২৬
নতুন করে স্থাপন ও পাঠদানের অনুমোদন পাচ্ছে ১১ শিক্ষাপ্রতিষ্…
  • ৩০ আগস্ট ২০২৬