ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিনের অগ্রিম টিকিট বিক্রি আজ

০৬ মার্চ ২০২৬, ০৭:৫২ AM
ট্রেনের টিকিট

ট্রেনের টিকিট © সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন চলছে আজ শুক্রবার (৬ মার্চ)। আজ দেওয়া হচ্ছে আগামী ১৬ মার্চের যাত্রার টিকিট। যাত্রীদের ভোগান্তি কমাতে ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আজ সকাল থেকেই শতভাগ অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে এবং টিকিট সংগ্রহের ঝামেলা কমাতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

কোন অঞ্চলের টিকিট কখন অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আজ সকাল ৮টা থেকে পাওয়া যাচ্ছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে, পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত বিশেষ প্রস্তুতিমূলক সভায় টিকিট বিক্রির এই সময়সূচি ও পদ্ধতি নির্ধারণ করা হয়।

টিকিট বিক্রির সূচি রেলওয়ের তথ্যানুযায়ী, গত ৩ মার্চ বিক্রি হয়েছে ১৩ মার্চের টিকিট। একইভাবে ৪ মার্চ ১৪ মার্চের এবং ৫ মার্চ ১৫ মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। আজ ৬ মার্চ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট। পরবর্তী সূচি অনুযায়ী, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।

এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যারা আসনের টিকিট পাবেন না, তাদের অনুরোধে ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে নন-এসি কোচের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়া’ (স্ট্যান্ডিং) টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডক্টর’ লিওনেল মেসি
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র
  • ০১ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
ক্লাসরুমে ঢুকে কোমলমতিদের সামনেই ছাত্রকে তিনবার আছাড় সহপাঠী…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে যা বললেন বিএনপির এমপি ফেরদৌসী মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬