ঈদের পরেই ২৫ হাজার শিক্ষকের ট্রেনিং শুরু, ভাতা থাকছে প্রতিদিন

০৩ মার্চ ২০২৬, ০৪:২৭ PM , আপডেট: ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৯ PM
টিচার্স ট্রেনিং কলেজ ও মাউশির লোগো

টিচার্স ট্রেনিং কলেজ ও মাউশির লোগো © সংগৃহীত

বাধ্যতামূলক করা হয়েছে মাধ্যমিক স্তরের নবীন শিক্ষকদের ৫৬ দিনের বুনিয়াদি তথা বেসিক প্রশিক্ষণ। বিষয়টি নিয়ে সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এক আদেশ জারি করা হয়েছে। আদেশের তথ্য, শ্রেণিকক্ষের আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং কার্যকর পাঠদানে সক্ষম করে তুলতেই এই প্রশিক্ষণ। বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় পরিচালিত লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় অক্টোবর ২০২৩ থেকে সেপ্টেম্বর ২০২৮ মেয়াদে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, লেইস প্রকল্পের প্রশিক্ষণের অংশ হিসেবেই ইদুল ফিতরের পর অর্থ্যাৎ চলতি মাসের শেষ সপ্তাহ থেকে মাধ্যমিকের ২৫ হাজার ২৪০ জন নতুন শিক্ষককে বেসিক ট্রেনিংয়ের আওতায় আনছে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ৫৬ দিনের ট্রেনিংয়ে শিক্ষকরা প্রতিদিন ৬০০ টাকা করে ভাতা পাবেন। মঙ্গলবার (৩ মার্চ) বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের (লেইস) পরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. আসাদুজ্জামান।

জানা গেছে, এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ পাওয়া মাধ্যমিকের নতুন শিক্ষকদের (৪০ বছরের নিচে) বেসিক প্রশিক্ষণ দেবে মাউশির লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন। প্রজেক্টটি বিশ্বব্যাংকের অর্থায়নে মাউশির অধীনে পরিচালিত হচ্ছে। সারাদেশের মাধ্যমিকের মোট ২৮ হাজার ৮০০ জন নতুন শিক্ষককে ট্রেনিংয়ের আওতায় আনা হয়েছে। ইতোমধ্যে ৩ হাজার ৬৪০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। দেশের ১৪টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ৪০ জন করে মোট ৩৯টা ব্যাচে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

১৪টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজের মধ্যে ১১টি কলেজে ৩ ব্যাচ করে, সিলেটে ১টি, পাবনা ও চট্টগ্রামে ২ ব্যাচে সকাল সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ৫৬ দিন প্রশিক্ষণ নেবেন শিক্ষকরা। প্রশিক্ষণকালীন শিক্ষকরা থাকা-খাওয়ার ব্যবস্থাসহ দিনপ্রতি ৬০০ টাকা করে ভাতা পাবেন। 

১৪টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজের মধ্যে ১১টি কলেজে ৩ ব্যাচ করে, সিলেটে ১টি, পাবনা ও চট্টগ্রামে ২ ব্যাচে সকাল সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ৫৬ দিন প্রশিক্ষণ নেবেন শিক্ষকরা। প্রশিক্ষণকালীন শিক্ষকরা থাকা-খাওয়ার ব্যবস্থাসহ দিনপ্রতি ৬০০ টাকা করে ভাতা পাবেন। 

অধ্যাপক মো. আসাদুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নতুন শিক্ষকদের মান উন্নয়নে মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করেই চলতি মাসের শেষের দিকে ট্রেনিং শুরু করা হতে পারে। প্রতিধাপে ৩৯টা ব্যাচের মাধ্যমে মাধ্যমিকের শিক্ষকদের ট্রেনিং দেওয়া হবে।’

তিনি বলেন, ‘শিক্ষকদের প্রশিক্ষণ দিতে গিয়ে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। টানা ৫৬ দিনের প্রশিক্ষণে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট দেখা দেয়, এ কারণে তাদের আসতে দেওয়া হয় না। সমস্যা সমাধানে মন্ত্রণালয়ের মাধ্যমে পরিপত্র দেওয়া হয়েছে। এ ছাড়াও টিউশনি বা ব্যক্তিগত কাজের কারণে লম্বা এ ট্রেনিংয়েও আসতে চান না শিক্ষকরা। সবমিলিয়ে শিক্ষকদের ট্রেনিংয়ের আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি।’

দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে সংসদ সদস্য আহত
  • ০৮ মে ২০২৬
যেই পুলিশ একসময় আমাদের দৌড়ানি দিত, এখন তারাই গার্ড দেয়: গণশ…
  • ০৮ মে ২০২৬
মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ সাজেদুরের লাশ তিন ঘণ্টা পর উদ্ধার
  • ০৮ মে ২০২৬
দেশে ক্যান্সার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন জাম…
  • ০৮ মে ২০২৬
আওয়ামী লীগ সমর্থককে হত্যার চার্জশিটভুক্ত আসামি গ্রেপ্তার
  • ০৮ মে ২০২৬
ঝালকাঠিতে ভিজিএফ বিতরণে অনিয়ম, জেলেদের চাল দেওয়া হল ব্যবসায়…
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9