স্কুলের ভর্তি পরীক্ষা তিন দিনে, ফল প্রকাশ ও ভর্তি ৫ দিনে

১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩২ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

দেশের সরকারি বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি আবেদন, পরীক্ষাসহ অন্যান্য বিষয় নির্ধারণ করা হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। প্রকাশিত হতে যাওয়া বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরীতে অবস্থিত স্কুলের ভর্তি পরীক্ষা তিন দিনে নিতে হবে। আর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ৫ দিনের মধ্যে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তীতে নির্বাচিত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া গ্রহণের সময় ২য় থেকে ৯ম শেণির ভর্তি পরীক্ষার জন্য ঢাকা মহানগরীর সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে তিনটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। তিনটি গ্রুপে লিখিত পরীক্ষা তিন (০৩) দিনে সম্পন্ন হবে। 

সূত্রের তথ্য বলছে, ‘ভর্তি পরীক্ষার ফলাফল ২৬ ডিসেম্বর সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রথম নির্বাচিতদের তালিকা থেকে ২৭ ও ২৮ ডিসেম্বর এবং অপেক্ষমান তালিকা থেকে ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।’

প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের সরকারি (সকল) বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে ১ম শ্রেণিতে এবং ২য় থেকে ৯ম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়া নিয়ে প্রতিটি প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ ৩টি প্রশাসনিক (পুলিশ) থানাকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাচমেন্ট এরিয়া হিসেবে গণ্য হবে।

তথ্য আপলোডের ক্ষেত্রে বলা হয়েছে, সারা দেশের সরকারি (সকল) বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে ১ম শ্রেণিতে এবং ২য় থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া লিখিত পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রতিষ্ঠানের তথ্য আগামী ২০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সফটওয়্যারে আপলোড করতে হবে।

মাউশি জানিয়েছে, সারা দেশের সরকারি (সকল) বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে ১ম শ্রেণিতে এবং ২য় থেকে ৯ম শ্রেণির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের সময়সীমা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

প্রকাশিত হতে যাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদনকারী ১ম শ্রেণির শিক্ষার্থীদের ডিজিটাল প্রক্রিয়ায় অনলাইন লটারি আগামী ১৫ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির তথ্য চাইল অধিদপ্তর
  • ১৮ নভেম্বর ২০২৬
স্কুলের ভর্তি পরীক্ষা তিন দিনে, ফল প্রকাশ ও ভর্তি ৫ দিনে
  • ১৮ নভেম্বর ২০২৬
ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে পঞ্চায়েত সিজন-৫, দেখবেন যেভাবে
  • ১৮ নভেম্বর ২০২৬
ওসমান ফারুকের পর এমপিদের পদত্যাগের গুজবে আক্রান্ত বিএনপি
  • ১৮ নভেম্বর ২০২৬
পালিয়ে যাওয়া বায়তুল মোকাররমের খতিব আটক
  • ১৮ নভেম্বর ২০২৬
হোটেলে ভাত খেতে গিয়ে উধাও পুলিশের পিকআপ ভ্যান , নিয়ে গেল কে
  • ১৮ নভেম্বর ২০২৬