প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে পদ্মায় ডুবে যাওয়া বাসের উদ্ধার কার্যক্রম ব্যাহত

২৫ মার্চ ২০২৬, ০৮:৪৪ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৫ PM
বুধবার বিকেলে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়

বুধবার বিকেলে বাসটি পদ্মা নদীতে পড়ে যায় © সংগৃহীত

প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। বুধবার (২৫ মার্চ) রাত ৭টা ৪০ মিনিটের দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলে উদ্ধার কাজ পরিচালনা করতে হিমশিম খাচ্ছে উদ্ধারকারী জাহাজ হামজা।

দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘাটের পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি যেখানে পড়েছে সেখানে অত্যন্ত গভীর।

দৌলতদিয়া ফেরিঘাটের কাছে থাকা উদ্ধারকারী জাহাজ হামজা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু এখন পর্যন্ত ডুবন্ত বাস বা কোনো যাত্রীকে উদ্ধার করতে পারেনি।

এক সূত্রে জানা গেছে, দুপুর ২টা ১০ মিনিটে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটিতে ৫৬ জন যাত্রী ছিল। যাদের বেশির ভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিল।

স্থানীয়রা জানিয়েছেন, এখন পর্যন্ত চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মারাত্মক আহতাবস্থায় সাতজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকিরা এখনও নিখোঁজ।

উদ্ধারকাজে সকল দফতর ব্যস্ত থাকায় বিআইডব্লিউটিসি, গোয়ালন্দ ঘাট থানা, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কারও বক্তব্য পাওয়া যায়নি।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬